PM Modi In Israel: পার্শ্ব থেকে এখন মুখ্য চরিত্রে ভারত! মোদির ইজরায়েল সফরেই স্পষ্ট, পশ্চিম এশিয়ায় ভারতই প্রবল শক্তি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফর আদতে পশ্চিম এশিয়ায় ভারতের কূটনৈতিক শক্তি বৃদ্ধির অন্যতম অংশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফর আদতে পশ্চিম এশিয়ায় ভারতের কূটনৈতিক শক্তি বৃদ্ধির অন্যতম অংশ বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ভারতের ওই অঞ্চলে কূটনীতিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাতে পারে এই সফর বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, একটা সময় ছিল যখন ভারত পশ্চিম এশিয়া থেকে বেশ দূরত্ব বজায় রাখত। কিন্তু, এখন আধিকারিকরা জানাচ্ছেন, নয়াদিল্লি কূটনীতিক ভাবে বিশ্বকে দেখাতে চাইছে ভারত এখন শক্তিশালী, স্থায়ী এবং অন্যতম মুখ্য শক্তিধর দেশ হিসাবে উঠে এসেছে। যারা যুদ্ধদীর্ণ অঞ্চল থেকে মুখ ফিরিয়ে থাকে না বরং নিরপেক্ষ থেকেও বিশ্বস্ত এবং নির্ভরশীল দেশ হয়ে উঠেছে।
advertisement
মূলত ডিসেম্বর থেকেই একাধিক সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কূটনীতিক পদক্ষেপ শুরু করেন। প্রথমে জর্ডন এবং ওমানে যান মোদি। যেখানে বাণিজ্য এবং ভু-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
advertisement
জানুয়ারিতে পশ্চিম এশিয়ার নানান দেশ থেকে বিদেশমন্ত্রীরা ভারতে আসেন। একইসঙ্গে এই সময়েই সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান নয়াদিল্লিতে আসেন।
advertisement
advertisement
এরপরেই ফেব্রুয়ারির শেষে নরেন্দ্র মোদি ভারতের প্রতিরক্ষা, প্রযুক্তি এবং উদ্ভাবনীর অন্যতম সঙ্গী দেশ ইজরায়েল সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর শুধু ইজরায়েল নয়, আরব, জর্ডন থেকে ওমানের সঙ্গে কূটনৈতিকভাবে ভারত যে পদক্ষেপ করছে তাতে ক্রমেই পশ্চিম এশিয়ায় এই দেশ মুখ্য শক্তি হয়ে উঠছে।
তাই পৃথিবীর অন্যতম অস্থির ভুরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত আর আগের মত দর্শক নয়। বরং, নিরপেক্ষ, বিশ্বস্ত এবং মুখ্য চরিত্র হয়ে উঠছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 6:05 PM IST











