advertisement

Rajeshwar Singh: রাজেশ্বরের নতুন ইনিংস, বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন ইডি কর্তা

Last Updated:

Rajeshwar Singh: রাজেশ্বর সিং গত বছরের শেষে স্বেচ্ছাঅবসর নিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় টুইটারে পোস্ট করা একটি চিঠিতে সিং জানিয়েছেন যে তার অনুরোধ ভারত সরকার গ্রহণ করেছে।

Rajeshwar Singh has handled cases such as the 2G scam, Jagan Reddy case, Commonwealth Games scam, AgustaWestland case, Aircel Maxis case, among others. (Twitter)
Rajeshwar Singh has handled cases such as the 2G scam, Jagan Reddy case, Commonwealth Games scam, AgustaWestland case, Aircel Maxis case, among others. (Twitter)
#লখনউ: প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম(P Chidambaram) হোক বা বড় বড় রিয়েল এস্টেট কর্তাদের কাজ নিয়ে তদন্ত,  এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রাক্তন যুগ্ম পরিচালক রাজেশ্বর সিং(Rajeshwar Singh)  ছিলেন রাঘব বোয়াল৷। কিন্তু গত বছরের শেষে স্বেচ্ছাঅবসর (VRS) নিলেন তিনি। সোমবার সন্ধ্যায় টুইটারে পোস্ট করা একটি চিঠিতে তিনি জানিয়েছেন  তাঁর অনুরোধ ভারত সরকার গ্রহণ করেছে। প্রশ্ন ঘুরছিল কেন? এই কেনর উত্তর উত্তরপ্রদেশ নির্বাচনে রয়েছে৷ সরোজিনী নগর থেকে তাঁকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি (BJP)।
নিজের মেয়াদকালে রাজেশ্বর সিং (Rajeshwar Singh) 2G কেলেঙ্কারি, জগন রেড্ডি কেস, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, অগাস্টা ওয়েস্টল্যান্ড কেস, এয়ারসেল ম্যাক্সিস কেস(2G scam, Jagan Reddy case, Commonwealth Games scam, AgustaWestland case, Aircel Maxis case)  ইত্যাদির মতো তাবড় তাবড় মামলা দেখেছেন। ১৯৯৪-সালের প্রাদেশিক পুলিশ সার্ভিস অফিসার সিও হিসাবেও কাজ করেছেন। লক্ষ্ণৌর গোমতীনগরের দায়িত্ব সামলেছেন। প্রয়াগরাজেও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে ইডিতে স্থান দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশে প্রায় ১০ বছর এবং ইডিতে ১৪ বছর কাজ করার পরে, তিনি তার রাজনৈতিক ইনিংসের জন্য প্রস্তুত।
advertisement
advertisement
বীরত্বের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পেয়েছেন তিনি। ED-তে থাকাকালীন, PMLA আইনের অধীনে ৪০০০ কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেন তিনি, যা ছিল যথেষ্ট প্রশংসনীয়। তাঁর সহকর্মীরা জানান, তিনি কখনওই মানুষ ও সাংবাদিকদের সঙ্গে দেখা করতে দ্বিধা করেননি। তাঁর অফিসে ঘন ঘন মানুষ যেতেন, তিনি দেখাও করতেন নির্দ্বিধায়।
advertisement
যাঁরা তাঁকে ইডিতে তার প্রথম দিন থেকে চেনেন, তাঁরা বলেছেন  তিনি এমন একজন অফিসার ছিলেন, যিনি একবার দেখেই মানুষকে মনে রাখতেন। একাধিকবার, তিনি তার তদন্তের জন্য আদালতের প্রশংসা পেয়েছেন। তাঁর স্ত্রী লক্ষ্মীও একজন আইপিএস অফিসার৷  শ্যালক রাজীব কৃষ্ণ আগ্রা জোনের এডিজি। আরেক শ্যালক ওয়াইপি সিংও মহারাষ্ট্র ক্যাডারের একজন আইপিএস অফিসার ছিলেন। বাবা প্রয়াত রণ বাহাদুর সিং (Late Ran Bahadur Singh)  ভারতীয় পুলিশ সার্ভিসের একজন অফিসার ছিলেন। রাজেশ্বর নিজে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনস থেকে বিটেক ডিগ্রি নেওয়ার পর মানবাধিকার বিষয়ে এলএলবি এবং পিএইচডি করেছেন। তার ভাই, রামেশ্বর সিং, আয়কর কমিশনার এবং বোন, মীনাক্ষী, একজন আইআরএস অফিসার। সিংয়ের বড় বোন আভা সুপ্রিম কোর্টের আইনজীবী। এক কথায় তাঁর পুরো পরিবারেই চাঁদের হাট৷ একজন শ্রেষ্ঠ ইডির কর্তা হওয়ার পর তিনি (Rajeshwar Singh) রাজনৈতিক ইনিংসে কতটা সফল হতে পারেন, সেটাও দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajeshwar Singh: রাজেশ্বরের নতুন ইনিংস, বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন ইডি কর্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement