advertisement

Fraud IPS: ভুয়ো IPS সেজে কোটি টাকার প্রতারণা যুবকের! সাউথের ছবি দেখে কী ঘটালেন? চমকে উঠবেন

Last Updated:

সবকিছু ঠিকঠাকই চলেছিল, দিব্যি আইপিএস সেজে ঘুরে বেড়াচ্ছিলেন শ্রীনিবাস৷ গন্ডগোল বাধল যখন ভেঙ্কটনারায়ণ নামের এক গাড়ির ব্যবসায়ী তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পুলিশে কমপ্লেইন করলেন

ভুয়ো IPS সেজে কোটি টাকার প্রতারণা যুবকের! সাউথের ছবি দেখে কী ঘটালেন? চমকে উঠবেন
ভুয়ো IPS সেজে কোটি টাকার প্রতারণা যুবকের! সাউথের ছবি দেখে কী ঘটালেন? চমকে উঠবেন
পরনে খাঁকি পোশাক, তাঁর পরিচয় তিনি নাকি আইপিএস অফিসার এবং খুব শীঘ্রই অ্যাসিসট্যান্ট কমিশনার হিসেবে যোগ দেবেন বেঙ্গালুরু সাউথ ডিভিসনে৷ আইপিএস অফিসর, তাহলে রিভলভার কোথায়? জিজ্ঞেস করলে উত্তর আসত, ‘আসলে আমি প্রবিসনে আছি’৷ কিছুদিন আগেও আর. শ্রীনিবাস নামের এই ব্যাক্তিকে সকলেই চিনত আইপিএস অফিসর হিসেবে৷ কিন্তু এই পরিচয় ছিল পুরোটাই ভাঁওতা!
সম্প্রতি,আর. শ্রীনিবাস নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ৷ তিনি শুধু ভুয়ো অফিসার সেজে ঘুরে বেড়িয়েই ক্ষান্ত হননি৷ এক ব্যবসায়ীকে ১.৭ কোটি টাকার প্রতারণাও করেন৷ কিন্তু এইভাবে পুলিশ অফিসার সেজে কেন এতদিন ঘুরে বেড়িয়েছেন শ্রীনিবাস? জানতে গিয়ে উঠে এল ভারী অদ্ভুত কাহিনী৷
শ্রীনিবাস আসলে সাউথ সিনেমার বড় ভক্ত৷ সিনেমা দেখেই সিনেমার হিরো পুলিশ অফিসারদের মতো তারও পুলিশ সাজার সাধ জাগে৷ তবে তিনি পর্দায় সেই চেষ্টা না করে একেবারে বাস্তবেই IPS সেজে ঘুরে বেড়াবার সিদ্ধান্ত নেন৷ তবে মোটেই অশিক্ষিত নন এই প্রতারক, তার ডিপ্লোমা ডিগ্রিও আছে৷
advertisement
advertisement
সবকিছু ঠিকঠাকই চলেছিল, দিব্যি আইপিএস সেজে ঘুরে বেড়াচ্ছিলেন শ্রীনিবাস৷ গন্ডগোল বাধল যখন ভেঙ্কটনারায়ণ নামের এক গাড়ির ব্যবসায়ী তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পুলিশে কমপ্লেইন করলেন৷
এক বন্ধুর মাধ্যমে ব্যবসায়ী ভেঙ্কটনারায়ণের সঙ্গে আলাপ হয় শ্রীনিবাসের৷ শ্রীনিবাসে ভেঙ্কটনারায়ণকে জানান যে, তিনি মাইসুরুতে একটি সম্পত্তি সংক্রান্ত মামলা পরিচালনা করছেন৷ যেখান থেকে তার প্রায় ২৫০ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুধু আর মাত্র ২.৫ কোটি টাকা পেলেই ডিল সম্পূর্ণ হবে৷ এইকথা শুনে তাকে বিশ্বাস করে তার হাতে ৪৯ লাখ টাকা তুলে দেন ব্যবসায়ী ভেঙ্কটনারায়ণ৷ এইঘটনা ২০২২ সালের জুন মাসের৷ পরে ডিসেম্বর মাসে এই টাকা ফেরতও দিয়ে দেন শ্রীনিবাস৷ এরপর তিনি আবার টাকা চান৷ আগেই বড় অঙ্কের টাকা সময়মতো ফেরত দিয়ে দেওয়ায় শ্রীনিবাসের ওপর ভেঙ্কটনারায়ণের ভরসাও বেড়েছিল৷ তিনি এক বন্ধুর কাছ থেকে ১.২ কোটি টাকা ধার করেন এবং অন্য এক বন্ধুর কাছ থেকে ৫৬ লাখ টাকা ধার করে শ্রীনিবাসের হাতে তুলে দেন৷ এই টাকা হাতে পাওয়ার পরেই হঠাৎ বেপাত্তা শ্রীনিবাস৷ তার ফোনও বন্ধ৷ শ্রীনিবাস একবার তার বান্ধবী রম্যার বাড়ির পুজোতে ভেঙ্কটনারায়ণকে আমন্ত্রন জানিয়েছিলেন৷ ফলে তার বান্ধবীকে চিনতেন এই ব্যবসায়ী৷ ফোনে শ্রীনিবাসকে না পেয়ে তার বান্ধবীকে ফোন করেন ভেঙ্কটনারায়ণ৷ দেখা যায় তার বান্ধবীরও ফোন বন্ধ৷ এবার ভেঙ্কটনারায়ণ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন৷ এখনও পর্যন্ত পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন: শ্মশানে পিকনিক, জন্মদিনের পার্টি থেকে প্রি ওয়েডিং ফোটোশ্যুট! কোথায় সম্ভব হল এই অসম্ভব!
পালিয়ে গিয়ে বান্ধবী রম্যার সঙ্গে বেশ বিলাসবহুল দিন কাটাচ্ছিলেন শ্রীনিবাস৷ পুলিশ তার কাছে এখনও পর্যন্ত ২৩ লক্ষ টাকা মূল্যের একটি সোয়াঙ্কি BMW বাইক-সহ আরও ৩ টি হাই-এন্ড বাইক উদ্ধার করেছে৷
advertisement
আইপিএস সাজতে এক ফোঁটাও ত্রুটি রাখেননি শ্রীনিবাস৷ পুলিশের ইউনিফর্ম তো ছিলই সঙ্গে একটি জাল আইডি কার্ডও তৈরি করেছিলেন৷ এমনকি এসইউভিতে চেপে লোকেদের সঙ্গে দেখাও করতে যেতেন, যাতে তিনি উর্ধ্বতনের পুলিশ অফিসার এ নিয়ে কারও মনে কোনও সন্দেহ না থাকে৷
সিনেমার পর্দায় পুলিশদের দেখে নিজে পুলিশ সেজে এমন প্রতারণার ঘটনায় তাজ্জব দেশবাসী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Fraud IPS: ভুয়ো IPS সেজে কোটি টাকার প্রতারণা যুবকের! সাউথের ছবি দেখে কী ঘটালেন? চমকে উঠবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement