advertisement

নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতির পরিবার

Last Updated:

পরিবারের তরফে অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছ থেকেও কোনওরকম সাহায্য পাওয়া যায়নি

#গোয়াহাটি: প্রকাশিত হয়েছে অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা । চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে জিয়াউদ্দিন আলি আহমেদে ও তাঁর পরিবারের সদস্যদের নামও । পেশায় কৃষক, ৫০ বছর বয়সী জিয়াউদ্দিন আলি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাইপো ।
অসমের কামরুপে জেলায় থাকেন জিয়াউদ্দিন আলি । তাঁর বাবা এতরামুদ্দিন আলি ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলির ছোটো ভাই হন । তাঁদের বাবা জলনুর আলি আহমেদ একজন সেনা কর্নেল হিসেবে অবসরগ্রহণ করেছিলেন । অসম জুড়েই খ্যাতি ছিল তাঁর ।
যদিও নাগরিকপঞ্জি নিয়ে কার্যত আশা ছেড়েই দিয়েছেন জিয়াউদ্দিন আলি । এনআরসি তালিকায় নথিভুক্তির আবেদনও করেননি তাঁরা । তাঁর ছেলে সাজিদ আলি জানিয়েছেন এই বিষয় নিয়ে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এমনকি খসড়া তালিকা প্রকাশের সময় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন নি কারণ তাঁদের কাছে সব নথিপত্র ছিল না ।
advertisement
advertisement
পরিবারের তরফে অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছ থেকেও কোনওরকম সাহায্য পাওয়া যায়নি যদিও এনআরসি ওয়েবসাইটে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতির পরিবার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement