advertisement

Unnao Rape Case: উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণে দোষী কুলদীপ সেঙ্গার

Last Updated:

সোমবার দিল্লির আদালত কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে৷ সাজা ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর বা বুধবার৷

#নয়াদিল্লি: নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হল প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার৷ ২০১৭ সালে ওই প্রাক্তন বিজেপি নেতার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে৷ উন্নাও ধর্ষণকাণ্ডে বিজেপি থেকে বহিষ্কৃত কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে দেশজুড়ে তোলপাড় হয়েছে৷ বিশেষ করে কয়েক দিন আগে উন্নাওয়ে এক ধর্ষিতাকে পুড়িয়ে হত্যার ঘটনায় যখন দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়, তখন কুলদীপ সেঙ্গারকে শাস্তিরও দাবি ওঠে৷
advertisement
সোমবার দিল্লির আদালত কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে৷ সাজা ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর বা বুধবার৷ কুলদীপ সেঙ্গার ছাড়াও এই ঘটনায় আরেক অভিযুক্ত শশী সিংয়ের বিরুদ্ধেও চার্জ গঠন করেছে আদালত৷ উত্তরপ্রদেশের বাঙ্গেরমাওয়ের ৪ বারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার৷ ২০১৯ সালের অগাস্টে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি৷ ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে কুলদীপ সেঙ্গার৷ গত ৯ অগাস্ট সেঙ্গারের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত৷ তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, মহিলাকে বিয়ের জন্য চাপ দেওয়া, ধর্ষণ-সহ একগুচ্ছ অভিযোগে চার্জ গঠন করা হয়৷
advertisement
চলতি বছরের ২৮ জুলাই উন্নাওয়ের রাস্তায় একটি ট্রাক ধাক্কা মারে ধর্ষিতা ও তাঁর পরিবারকে৷ গুরুতর আহত হন ওই মহিলা৷ পরিবার অভিযোগ করে, তাঁদের চক্রান্ত করে খুনের চেষ্টা করা হয়েছে৷ ধর্ষিতার বাবাকেও ২০১৮ সালের ৩ এপ্রিল গ্রেফতার করা হয় বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে৷ ৯ এপ্রিল বিচারবিভাগীয় হেফাজতেই মারা যান তিনি৷
advertisement
২০১৭ সালের ৪ জুন ওই নাবালিকাকে সেঙ্গারের বাড়িতে নিয়ে যায় শশী সিং এবং সেঙ্গার ওই নাবালিকাকে ধর্ষণ করে। এফআইআর অনুযায়ী, ওই নাবালিকা প্রতিবাদ করলে তাঁকে হুমকি দেওয়া হয়, পুরো পরিবারকে উড়িয়ে দিয়ে তাঁকেও পুঁতে দেওয়া হবে। অভিযোগ, যখন তাঁকে ধর্ষণ করা হচ্ছিল, তখন ওই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল শশী।
সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্ষিতা ও তাঁর পরিবারকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হয়৷ তাঁরা এখন দিল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Unnao Rape Case: উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণে দোষী কুলদীপ সেঙ্গার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement