advertisement

অন্যকে ভীম অ্যাপ ব্যবহার করতে বলুন তাহলেই পাবেন টাকা: মোদি

Last Updated:

ক্যাশলেস লেনদেনের বদলে ডিজিটাল প্ল্যাটফর্ম ভীম অ্যাপ ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে এবার আরও একটি নতুন ঘোষণা করলেন মোদি ৷

#নয়াদিল্লি: ডিজিটাল ইন্ডিয়া গড়তে আরও একটি নতুন উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ৷ ক্যাশলেস লেনদেনের বদলে ডিজিটাল প্ল্যাটফর্ম ভীম অ্যাপ ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে এবার আরও একটি নতুন ঘোষণা করলেন মোদি ৷
শুক্রবার আধার সংযুক্ত ভারত ইন্টারফেস ফর মানি বা ভীম মোবাইল অ্যাপ্লিকেশনটির উদ্বোধনে ভীম-আধার ডিজিটাল পেমেন্টস প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগসুবিধা নিয়ে অনেক কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি জানান যে যদি আপনি কাউকে ভীম অ্যাপ ব্যবহার করতে বলেন এবং সে আপনার কথা শুনে অ্যাপটি ডাউনলোড করে তাহলে আপনার অ্যাকাউন্টে যোগ হবে ১০ টাকা ৷
advertisement
বোনাস স্কিম অনুযায়ী, যতজন আপনার কথা শুনে ভীম অ্যাপ ডাউনলোড করবে প্রত্যেক জনের জন্য ১০ টাকা যোগ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে ৷ পাশাপাশি  যারা নতুন এই অ্যাপ ডাউনলোড করবে তারাও ১০ টাকা পাবে ৷
advertisement
অন্যদিকে ক্যাশব্যাক স্কিমে ব্যবসায়ীরা যতবার এই অ্যাপ টাকা লেনদেনের জন্য ব্যবহার করবে ততবার ক্যাশব্যাকের সুবিধা পাবে তারা ৷
advertisement
এই অ্যাপের জেরে ডিজিটাল লেনদেন এখন অনেক সহজ হয়ে গিয়েছে ৷ সেই কারনে নবীন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি ৷  প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভীম অ্যাপ মেক ইন ইন্ডিয়া গড়তে সাহায্য করবে ৷ পাশাপাশি দুর্নীতি ও কালো টাকা দুর করতেও সাহায্য করবে ৷ বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে খুব সহজেই করা যাবে ডিজিটাল পেমেন্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অন্যকে ভীম অ্যাপ ব্যবহার করতে বলুন তাহলেই পাবেন টাকা: মোদি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement