advertisement

‘সরকার জোর দিচ্ছে আরও ৫০০ টাকার নোট ছাপানোর কাজেই ’, সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের আর্থিক-বিষয়ক সচিব শক্তিকান্ত দাস

Last Updated:

মোদির নোট বাতিলের সিদ্ধান্তের ৩৭ দিন ৷ নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যে একেবারেই কমে গিয়েছে, তা হয়তো নয় ৷

#মুম্বই: মোদির নোট বাতিলের সিদ্ধান্তের ৩৭ দিন ৷ নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যে একেবারেই কমে গিয়েছে, তা হয়তো নয় ৷ কারণ, গোটা দেশে টাকা পাওয়ার জন্য এটিএম ও ব্যাঙ্কে অনবরত লাইন চলছে ৷ এরই মাঝে বৃহস্পতিবার কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠকে, নোট নিয়ে সরকারের নতুন উদ্যোগের কথা স্পষ্টই জানিয়ে দিলেন ৷
সাংবাদিক বৈঠকে শক্তিকান্ত দাস জানালেন, ‘নোট বাতিলের পরে প্রাথমিক ভাবে সরকারের উদ্দেশ্য ছিল পুরনো টাকা মার্কেট থেকে উঠিয়ে নিয়ে তার জায়গায় নতুন ২০০০ টাকার নোট নিয়ে আসা ৷ তবে সরকার এখন ৫০০ টাকার নোট নিয়েই ভাবছে ৷ সরকারের এখন পুরো নজরটাই যত দ্রুত সম্ভব ৫০০ টাকার নোট ছাপিয়ে সাধারণের হাতে তুলে দেওয়া ৷ ’
advertisement
সাংবাদিক বৈঠকে শক্তিকান্ত দাস আরও বলেন, ‘নতুন ৫০০ ও ২০০০ নোটের ডিজাইন এই প্রথমবার তৈরি হয়েছে ভারতেই ৷ নোট পরিস্থিতির প্রতিদিন উন্নতি হচ্ছে ৷ আরও ৫০০ টাকার নোট ছাপানোর ওপর জোর দেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষ চেষ্টা করছে ২০০০ টাকার নোট রেখে দিতে ৫০০ টাকার জোগান বাড়লে সেই প্রবণতা কমবে ৷ বিভিন্ন রাজ্যে নোট জোগানের বৈষম্য দূর করতে বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে ব্যাঙ্কগুলিতে ৷ কারেন্সি যাতে সমভাবে বিলি হয়, সেদিকে নজর রাখা হচ্ছে ৷ ব্যাঙ্কগুলি নিজেদের নজরদারি আরও বাড়িয়েছে ৫০ শতাংশ পুরনো টাকা ইতিমধ্যেই বদল হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
শক্তিকান্ত দাস জানান, ‘২-৩ সপ্তাহে নোট সমস্যার সমাধান হবে ৷ ২-৩ সপ্তাহে বাজারে আরও ৫০০ টাকার নোটবাড়ানো হবে ৷ ৫০০ টাকার নোটের জোগান ৷ ৮০ হাজার কোটি ১০০ টাকার নোট নতুন ছাপা হয়েছে ৷ বাজেয়াপ্ত হওয়া নতুন নোট ফের বাজারে ছাড়া হচ্ছে ৷ ব্যাঙ্ক ও এটিএমে নোটের জোগান বাড়ানো হচ্ছে ৷ ব্যাঙ্কে সন্দেহজনক লেনদেন হলে আমাদের জানান ৷ পুরনো নোট বদলাতে প্রথমে ২০০০ টাকার বেশি ছাপানো হয়েছিল ৷ এখন ৫০০ টাকার নোট বেশি ছাপানো হচ্ছে ৷ ব্যাঙ্কে, এটিএমে সপ্তাহে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হচ্ছে না ৷ ২ লক্ষের ওপর এটিএম ক্যালিব্রেট করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সরকার জোর দিচ্ছে আরও ৫০০ টাকার নোট ছাপানোর কাজেই ’, সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের আর্থিক-বিষয়ক সচিব শক্তিকান্ত দাস
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement