advertisement

Assam Flash Flood: অসমের নদীতেও হড়পা বান, বিসর্জন দিতে গিয়ে ভেসে গেলেন ১০ জন! দেখুন ভিডিও

Last Updated:

বিসর্জনের সময় নদীর পাড়েও দাঁড়িয়ে ছিলেন অনেকে৷ তার মধ্যে আচমকাই নদীতে হড়পা বান চলে আসে৷

অসমের নদীতে হড়পা বান৷
অসমের নদীতে হড়পা বান৷
#গুয়াহাটি: জলপাইগুড়িতে দুর্গা পুজোর বিসর্জনে গিয়ে হড়পা বানে ভেসে গিয়ে অন্তত আট জনের মৃত্যু হয়েছে৷ বুধবার একই দৃশ্যের সাক্ষী থাকল অসমের সোনিতপুর জেলার মিসামারি৷ সেখানে গাভারু নদীতেও বিসর্জনের সময় আচমকা হড়পা বান চলে আসে৷ ভেসে যান অন্তত দশজন৷ যদিও এক্ষেত্রে প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে৷ সেই ঘটনার হাড় হিম করা দৃশ্যই ক্যামেরাবন্দি করেন কেউ৷
স্থানীয় সূত্রে খবর, সোনিতপুর জেলার গাভারু নদীতে এলাকার একটি দুর্গা পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হন অনেকে৷ এমনিতেই বর্ষায় নদীতে জলস্তর ভালই ছিল৷
advertisement
advertisement
বিসর্জনের সময় নদীর পাড়েও দাঁড়িয়ে ছিলেন অনেকে৷ তার মধ্যে আচমকাই নদীতে হড়পা বান চলে আসে৷ ফলে কেউ কিছু বুঝে ওঠার আগেই অন্তত দশ জন ভেসে যায়৷ কিন্তু বাকি যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরাই দ্রুত উদ্ধারকাজে নেমে জলে ভেসে যাওয়াদের উদ্ধার করেন৷ তা না হলে দুর্ঘটনা আরও বড় আকার নিতে পারত৷
advertisement
বুধবার রাতে একই ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে৷ সেখানে মাল নদীতে হড়পা বান আসায় বিসর্জন দিতে গিয়ে নদীর জলে ভেসে যান অন্তত কুড়ি থেকে পঁচিশ জন৷ ইতিমধ্যেই আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এখনও চলছে উদ্ধারকাজ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Flash Flood: অসমের নদীতেও হড়পা বান, বিসর্জন দিতে গিয়ে ভেসে গেলেন ১০ জন! দেখুন ভিডিও
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement