advertisement

Accident: তিনশো ফুট গভীর খাদে পড়ল ট্রাক, জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫ সেনা জওয়ান

Last Updated:

জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে এই দুর্ঘটনা ঘটে৷

Rapid Read
 প্রতীকী ছবি৷ (Representational Image/PTI)
প্রতীকী ছবি৷ (Representational Image/PTI)
পুঞ্চ: জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে মর্মান্তিক দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল সেনা জওয়ানদের নিয়ে যাওয়া একটি সেনা ট্রাক৷ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আরও বেশ কয়েকজন সেনা জওয়ানের গুরুতর আঘাত লেগেছে বলেও খবর৷
জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে এই দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ১০ জন সেনা জওয়ান ছিলেন৷ তাঁদের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়৷
advertisement
ভারতীয় সেনার ১৬ কর্পস-এর পক্ষ থেকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পুঞ্চ সেক্টরে কর্তব্যরত থাকা অবস্থাতেই দুর্ঘটনার শিকার হন ওই ৫ সেনা জওয়ান৷ আহত সেনা জওয়ানদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, ওই সেনা জওয়ানদের ওই ট্রাকটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়৷ সেনা জওয়ানদের নিয়ে ট্রাকটি বানোইয়ের দিকে যাচ্ছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: তিনশো ফুট গভীর খাদে পড়ল ট্রাক, জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫ সেনা জওয়ান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement