advertisement

অবশেষে বাড়ি ফেরা! বেশি ভাড়াতেও বিমানে সেনা-পড়ুয়া-পরিযায়ীদের ভিড়,

Last Updated:

গত ২৩ মার্চ দিল্লিতে অফিসের কাজে গিয়েছিলেন পটনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমির আফজল৷ লকডাউনে আটকে থাকেন৷ ইদে পরিবারের সঙ্গে কাটাতে চান৷

#নয়াদিল্লি: আজ অর্থাত্‍ সোমবার থেকেই চালু হয়ে যাচ্ছে ঘরোয়া বিমান পরিষেবা৷ সকাল সকাল কয়েক শো মানুষ পৌঁছে গেলেন দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে৷ দিনের প্রথম বিমানে তাঁরা পাড়ি দিলেন বাড়ির উদ্দেশে৷
advertisement
করোনা ভাইরাস ও লকডাউনের জেরে গত দু মাস ধরে বন্ধ ছিল ঘরোয়া বিমান পরিষেবা৷ আজ থেকে ধীরে ধীরে চালু হচ্ছে বিমান৷ এ দিন প্রথম বিমানে ফিরলেন আধাসামরিক বাহিনীর জওয়ান, সেনাবাহিনীর সদস্য, ছাত্র-ছাত্রী ও পরিযায়ী কর্মীরা৷ এঁরা কেউই রেলের স্পেশাল ট্রেনে টিকি না পাওয়ায় অগত্যা বেশি ভাড়া দিয়ে প্লেনের টিকিট কাটেন৷
advertisement
অনেকেরই অভিযোগ, প্রায় শেষ সম্বলটুকুও বিক্রি করে তাঁরা বিমানের টিকিট কেটেছেন৷ কলেজ ছাত্র সন্দীপ সিং সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, বাসের টিকিট পাননি৷ ট্রেনও ভর্তি৷ দিল্লি থেকে ৫ হাজার ৫০০ টাকা দিয়ে টিকিট কেটে দেরাদুন ফিরছেন৷ তাঁর কথায়, 'গত তিন মাস ধরে পিজি-তে আটকে ছিলাম৷ মা-বাবা খুব চিন্তা করছিল৷ প্রথম বিমান ধরে বাড়ি ফিরছি৷'
advertisement
গত ২৩ মার্চ দিল্লিতে অফিসের কাজে গিয়েছিলেন পটনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমির আফজল৷ লকডাউনে আটকে থাকেন৷ ইদে পরিবারের সঙ্গে কাটাতে চান৷ তাই বেশি ভাড়া দিয়েও টিকিট কেটেছেন৷ তাঁর কথায়,'সহকর্মীর সঙ্গে মহীপালপুরের একটি হোটেলে ছিলাম৷ প্রতিদিন ৯০০ টাকা করে ভাড়া৷ ট্রেনের টিকিট পাইনি৷' আফজলের বাড়ি বেগুসরাইয়ে৷
কলকাতায় ঘরোয়া উড়ান পরিষেবা এখনই চালু করতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৮ মে থেকে চালু হতে পারে৷ মন খারাপ সেনা জওয়ান নায়েক সতীশ কুমারের৷ তিনি কলকাতা-গামী বিমানের টিকিট পেয়ে গিয়েছিলেন৷ কিন্তু বাতিল হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, '৬টার ফ্লাইট ছিল৷ আম্বালা থেকে বাসে করে এয়ারপোর্ট এসেছি মাঝরাতে৷ এসে শুনলাম ফ্লাইট ক্যানসেল৷'
advertisement
একই অবস্থা বর্ধমানের বাসিন্দা সান্তু মণ্ডলের৷ তাঁর ২ বছরের মেয়েকে দেখার জন্য ব্যাকুল৷ ভাইয়ের সঙ্গে রাত ১টায় বিমানবন্দরে পৌঁছে যান৷ গিয়ে শোনেন টিকিট বাতিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে বাড়ি ফেরা! বেশি ভাড়াতেও বিমানে সেনা-পড়ুয়া-পরিযায়ীদের ভিড়,
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement