advertisement

Lockdown 4 প্রথমদিনেই ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যামে ফাঁসল গাড়ি...

Last Updated:

দিল্লি-নয়ডা সীমান্তের এই ছবি দেখা গিয়েছে চতুর্থ দফার লকডাউনের প্রথমদিনেই৷ কারণ কিছু ক্ষেত্রে পাস দেখিয়ে মিলেছে যান চলাচলে ছাড়...

#নয়াদিল্লি: গাড়ির লম্বা লাইন, ট্র্যাফিক জ্যামে স্লথ গতিতে এগোচ্ছে একের পর এক যানবাহন! চতুর্থ লকডাউনের প্রথম দিনে এমনই ছবি দেখে আঁতকে ওঠার জোগাড়৷ দিল্লি-নয়ডা ডিরেক্ট (DND)পথে এভাবেই গাড়ির ভিড় দেখা গেল৷ তবে প্রতিটি গাড়ির পাস দেখেই ছাড়া হচ্ছে৷
দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেক জানানো হয়েছে যে দিল্লির সীমানা পার হতে কালিন্দি কুন্ডি ব্যারাজ ফ্লাইওভার বা ডিএনডি, যে পথই বেছে নিন যাত্রীরা, তার জন্য প্রয়োজন নির্দিষ্ট পাস৷ কারণ নয়ডা জেলাশাসকের সেই পাস ছাড়া উত্তরপ্রদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে৷
দেশজুড়ে ৩১ মে পর্যন্ত বেড়েছে লকডাউনের সময়সীমা৷ তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়া পাওয়া গিয়েছে৷ দোকান, বাজার, অফিস খোলার অনুমতি মিলেছে লকডাউন ৪-এ৷ তবে নিজেদের পরিস্থিতি বিবেচনা করে নিয়ম বদলাতে পারে রাজ্যগুলি৷ এমন কথাও বলা হয়েছে৷ তবে রেড বা ওরেঞ্জ জোনের কনটেইনমেন্ট এলাকায় কোনও ছাড় মিলবে না৷ সেখানে আগের নিয়মে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পাওয়া যাবে৷
advertisement
advertisement
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান যে রাজ্যবাসীর মতামত তিনি কেন্দ্রের কাছে পাঠিয়েছিলেন৷ চতুর্থ দফার লকডাউনে যে সব নিয়ম বলবত হয়েছে, তা সেই মতামতের সঙ্গে অনেকটাই মিলেছে৷ করোনা মোকাবিলায় ২৫শে মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন৷ আপাতত লকডাউন ৪ বেড়ে হয়েছে ৩১ মে পর্যন্ত৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown 4 প্রথমদিনেই ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যামে ফাঁসল গাড়ি...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement