advertisement

মুম্বইয়ের বান্দ্রার বস্তিতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Last Updated:
#মুম্বই: ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের বান্দ্রাতে ৷ পশ্চিম বান্দ্রায় নার্গিস দত্ত নগর বস্তিতে আগুন লাগে ৷ আগুন নেভাতে প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন ৷
কিন্তু পরে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে, আগুন নেভাতে হিমশিম খান দমকলকর্মীরা ৷ আগুন নেভানোর চেষ্টায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন ৷
advertisement
মঙ্গলবার সকাল ১১.৫০ নাগাদ আগুন লাগে ৷ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নেভানোর কাজ ৷ প্রাথমিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েই এই আগুন লাগে ৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ৷ একের পর সিলিণ্ডার ফাটতে শুরু করে ৷ আতঙ্ক এলাকা ছেড়ে পালিয়ে আসেন সকলে ৷ কার্যত যুতুগৃহে পরিণত হয়েছে গোটা এলাকা ৷ এলাকাটি এতটাই ঘিঞ্জি যে, সেই সরু গলি দিয়ে ঢুকে আগুন নেভাতে বেকায়দায় পড়েন দমকলকর্মী ৷ দমকল কর্মীদের কথায়, আগুনের তীব্রতার নিরিখে এটি ৩য় স্তরের ৷
advertisement
তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি ৷ যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ের বান্দ্রার বস্তিতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement