advertisement

পশ্চিম ত্রিপুরার ভোট কেন্দ্রে রিগিংয়ে অভিযুক্ত পোলিং এজেন্টদের বিরুদ্ধে দায়ের এফআইআর

Last Updated:
#আগরতলা: লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল পশ্চিম ত্রিপুরা ৷ ভোট চলাকালীন রিগিং, বুথ কেন্দ্র দখল এবং হিংসা সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত ৷ সেই তদন্তের পরই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷
বুধবার পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রের রিজিওনাল অফিসার জানিয়েছে গত ১১ এপ্রিল যারা রিগিং এবং আইনশৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িত ছিল এবং রিগিং, বুথ জ্যামি এবং অন্যান্য বেআইনি কাজের সঙ্গে যারা জড়িত ছিল ৷ সেই সমস্ত পোলিং এজেন্টদের চিহ্নিত করা হয়েছে ৷ বুথ কেন্দ্রে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷
advertisement
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার দু’দিন আগে পিছিয়ে দেওয়া হয়েছে নির্বাচন ৷ ১৮ এপ্রিলের বদলে এই পূর্ব ত্রিপুরা আসনে ভোট হবে আগামী ২৩ এপ্রিল ৷ ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরায় নির্বাচন চলাকালীন কারচুপি এবং হিংসা সংক্রান্ত ঘটনার জেরেই পিছিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পশ্চিম ত্রিপুরার ভোট কেন্দ্রে রিগিংয়ে অভিযুক্ত পোলিং এজেন্টদের বিরুদ্ধে দায়ের এফআইআর
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement