advertisement

'সরকার কারও পক্ষে বা বিপক্ষে নয়', সিবিআই কান্ডে সুপ্রিম রায়কে স্বাগত জানালেন জেটলি

Last Updated:
#নয়াদিল্লি:     সিবিআই বিতর্ক নিয়ে আজকেই রায় দিয়েছে শীর্ষ আদালত । অলোক ভার্মা ও রাকেশ আস্থানা-দুই সিবিআই কর্তার বিরুদ্ধে যাবতীয় দুর্নীতির অভিযোগের তদন্ত করে দেখবে সিভিসি । অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়েকের তত্ত্বাবধানে তদন্ত হবে ও দুই সপ্তাহের মধ্যেই এই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতের কাছে,আজই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ।
দেশের আইন ও বিচার ব্যবস্থার জন্য এটি খুবই ইতিবাচক একটি সময় ও সুপ্রিম কোর্টের রায়ে সেই দিকটিই প্রকাশ পেয়েছে । কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কেন্দ্রের কোনও ক্ষোভ বা দ্বেষ নেই । সরকার শুধুমাত্র স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সাংবিধানিক সংহতি বজায় রাখতে বদ্ধপরিকর । আদালতও স্বচ্ছতা বজায়েই জোর দিয়েছে, মন্তব্য করেছেন জেটলি ।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগেও সিবিআই বিতর্ক নিয়ে 'ড্যামেজ কন্ট্রোল' করতে সাংবিধানিক সম্মেলনে নিজের বক্তব্য জানিয়েছিলেন জেটলি । তিনি জানিয়েছিলেন এই সংস্থার সংহতি বজায় রাখতেই দুই কর্তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ১২ নভেম্বর । আপাতত সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'সরকার কারও পক্ষে বা বিপক্ষে নয়', সিবিআই কান্ডে সুপ্রিম রায়কে স্বাগত জানালেন জেটলি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement