advertisement

‘কেকওয়াক’ নয় সবার জীবন, বুঝিয়ে দিলেন শিল্পা

Last Updated:
#কলকাতা: রান্না-বান্নায় দারুণ হাত ৷ ব্যস! আর কী চাই ? এমন মেয়ে তো বিয়ের পর শ্বশুরবাড়িতে মাথায় তুলে রাখবে ৷ রান্না করে স্বামীর হৃদয়ের আরেকটু কাছে যাওয়া ৷ শ্বশুরমশাইয়ে মন জোগানো তো তাঁর কাছে বা হাতের খেল ৷ আর এই সব করতে পারলে তবেই না হবে ‘পারফেক্ট হাউজওয়াইফ’৷ ঘর-দোর গোছাবে ৷ রান্না-বান্না করবে ৷ এক্কেবারে ২৪ ঘণ্টার বিনি পয়সার পেশা ৷
তবে রান্নাটা তো একটা শিল্প ৷ কী করে কোন মশলার মিশেলে তৈরি হয়ে যায় এক দুর্দান্ত ডিশ ৷ তা কি কোনও বড় এক্সপেরিমেন্টের চাইতে কম? বিলকুল না ৷ তবে ওই যে, ‘পারফেক্ট হাউজওয়াইফ’তকমাটা রয়েছে ৷ অতঃএব এই যে শোনো, তোমার এই রন্ধন শিল্পটি থাকবে বাড়ির অন্দরেই ৷ এতেই গৃহকোণ হয়ে উঠবে সুখের আধার ৷
advertisement
এর বিপরীত হলেই মারাত্মক কাণ্ড ৷ শুরু হবে দ্বৈরথ ৷ কেননা সবার জীবনটা তো আর ‘কেকওয়াক’অর্থাৎ মসৃণভাবে যায় না! অনেকেই বাঙালি মহিলাই একেই ভবিতব্য মেনে নিজের ইচ্ছেগুলো মেরে ফেলেন অজান্তেই ৷ তবে শিল্পা সবার চেয়ে আলাদা ৷ সমস্ত বাধা সত্ত্বেও স্বপ্নউড়ানে পাল তুলতে জানেন তিনি ৷ শিল্পার কাহিনিকে সামনে রেখে ‘কেকওয়াক’-এ এক মায়াবী গল্পের বুনোট বেঁধেছেন পরিচালকদ্বয় রামকমল মুখোপাধ্যায় এবং অভ্র চক্রবর্তী ৷ যেখানে সমাজের এক গভীর সমস্যা সুচারুভঙ্গিতে তুলে ধরা হয়েছে ৷ সূক্ষ্ম অনুভূতির অপূর্ব সমারোহে তৈরি হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি ৷
advertisement
advertisement
Untitled-design-2-630x420
‘কেকওয়াক’শিল্পা হলেন এষা দেওল তখতানি ৷ বহুদিন পর অভিনয়ে ফিরলেন হেমা-কন্যা ৷ এখানে এষার স্নিগ্ধ অভিনয় অন্য মাত্রা যোগ করেছে ৷ প্রযোজক অরিত্র দাস, শৈলেন্দ্র কুমার ও দীনেশ গুপ্ত’র প্রযোজনায় তৈরি শর্টফিল্মে দেখা গিয়েছে আরও এক বাঙালি অভিনেত্রী অনিন্দিতা বসুকে ৷ তিনিও তাঁর চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন অভিনয় গুণে ৷ তরুণ মালহোত্রাও যথাযথ। জীবনটা যে সত্যিই ওতোটা মসৃণ নয়, ছবিটি দেখতে দেখতে সেই অনুভূতিই জাগবে বারংবার ৷ মনে রয়ে যাবে ওই যে বাঙালি মহিলা শেফ শিল্পার বানানো সুস্বাদু কেকের স্বাদ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘কেকওয়াক’ নয় সবার জীবন, বুঝিয়ে দিলেন শিল্পা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement