advertisement

লুডো খেলায় ‘বাবা ঠকিয়েছে’ আদালতে চলে গেল ২৪ বছরের তরুণী!

Last Updated:

কাণ্ডের জেরে জোর শোরগোল৷

#ভোপাল: কখনও কখনও একটা ছোট খেলায় হারা -জেতা কত বড় হতে পারে -বাড়িতে গণ্ডগোল হতে পারে, কান্নাকাটি হতে পারে- আপনার যদি এটা মনে হয় তাহলে আপনি কিছুই জানেন না৷ করোনা ভাইরাসে -র সময় বাড়িতে বন্দি ছিলেন সকলেই৷ ভোপালের একটি পরিবারও এভাবেই লুডো খেলে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিল৷ কিন্তু সেই নিয়ে আদালতে গড়ালো মামলা৷
পরিবারে বসবাসকারী ২৪ বছরের মেয়ে তাঁর বাবা-র বিরুদ্ধে মামলা দায়ের করে দিল৷ পরিবার আদালতে নিজের কেস সে নিয়ে গেছে৷ তাঁর অভিযোগ তাঁর বাবা লুডো খেলায় চিটিং করেছেন৷ এই পুরো ঘটনার উদাহরণ সংবাদ মাধ্যমকে জানিয়েছে কোর্ট কাউন্সিলর সরিতা৷ তাঁর বক্তব্য অনুযায়ি মেয়েটি নিজের বাবাকে ভরসা করেছিল, কিন্তু তিনিই যে তাঁকে ধোঁকা দেবেন সে ভাবতেও পারেনি৷ সরিতা দেবী জানিয়েছেন মেয়েটির সঙ্গে ৪ কাউন্সিলিং সিটিং হবে৷
advertisement
এদিকে এরমধ্যে মধ্যপ্রদেশের এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে৷ এই মুহূর্তে সারা দেশে প্রচুর করোনা আক্রান্ত সেরে উঠছেন৷ এরই মধ্যে রয়েছে মধ্যপ্রদেশও৷ করোনা হারিয়ে বাড়ি ফেরার সময় আনন্দে নাচ করেছেন ৮৪ বছরের এক বৃদ্ধা৷ তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডায়ায় হয় ভাইরাল৷ তাঁর চোখে মুখে মারণ করোনাকে হারানোর আনন্দ ছিল চোখে পড়ানোর মতে৷
advertisement
advertisement
এদিকে এরইমধ্যে আরও একবার আজব কারণে শিরোনামে মধ্যপ্রদেশ৷ দেখে নিন এএনআইয়ের ট্যুইট৷
advertisement
এদিকে সিহোর জেলার কোভিড সেন্টারে ভর্তি ৮৪ বছরের দাদি লালবাই শ্যামপুর গ্রামের বাসিন্দা৷  দিন কয়েক আগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে তাঁকে স্থানীয় কোভিড সেন্টারে ভর্তি করা হয়েছিল৷ জীবনের এই পর্বে করোনা হওয়ায় তিনি প্রচণ্ড আতঙ্কিত হয়েছিলেন৷ কিন্তু বৃদ্ধার জীবনীশক্তি দারুণ ছিলে৷ তাই ওই বয়সেও মারণ করোনাকে হারিয়ে সেরে ওঠেন তিনি৷ লীলাবতী সেরে ওঠেন আর শুধু সেটাই নয় কোভিড সেন্টার থেকে নাচতে নাচতে বাড়ি ফিরে যান তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লুডো খেলায় ‘বাবা ঠকিয়েছে’ আদালতে চলে গেল ২৪ বছরের তরুণী!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement