advertisement

অসহ্য গরমে অসুস্থ হয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ৪ যাত্রীর

Last Updated:
#ঝাঁসি: অসহ্য গরম, প্রচণ্ড দাবদাহ সহ্য করতে না-পেরে চলন্ত ট্রেনে মৃত্যু হল ৪ যাত্রীর। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে কেরল এক্সপ্রেসে। জানা গিয়েছে, ট্রেন তখন ঝাঁসির রাস্তায়, অসুস্থ হয়ে পড়েন ওই ৪ যাত্রী। ট্রেন যখন ঝাঁসিতে পৌঁছেছে ততক্ষণে মৃত্যু হয়েছে ওই যাত্রীদের। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদেহ ঝাঁসি স্টেশনে নামিয়ে নেওয়া হয়, সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
রেল সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীরা কেরল এক্সপ্রেসে পশ্চিম উত্তর প্রদেশের আগরা থেকে তামিলনাড়ুর কোয়েম্বাত্তুর যাচ্ছিলেন। তাঁরা প্রত্যেকেই S-8 ও S-9 কামরার যাত্রী ছিলেন। মোট ৬৮ জনের একটি দল দক্ষিণভারত থেকে বারাণসী ও আগরা বেড়াতে এসেছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
সহযাত্রীরা জানিয়েছেন, আগরা ছাড়ার পরই ট্রেনের মধ্যে গরম অসহনীয় হয়ে ওঠে। অনেকে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছেন বলে জানান। কোনও চিকিত্সা পরিষেবা পাওয়ার আগেই মৃত্যু হয় বুন্দুর পালানিসামে (৮০), বাল কৃষ্ণ রামাস্বামী (৬৯), চিন্নারে (৭১), ধিভা নাইয় (৭১)-এর। ৭১ বছর বয়সী সুব্বারাইয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঝাঁসির বিভাগীয় রেল আধিকারিক জানিয়েছেন, মরদেহ মঙ্গলবার কোয়েম্বাত্তুর পাঠানো হবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসহ্য গরমে অসুস্থ হয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ৪ যাত্রীর
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement