advertisement

Relationship With China Not Good: চিনের সঙ্গে সম্পর্ক ভাল নেই, টোকিওর বৈঠকে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য এস জয়শঙ্করের

Last Updated:

Relationship With China Not Good: কোভিডের পর থেকেই চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছে৷ সীমান্ত সমস্যা নিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা জারি থাকলেও তা খুব একটা ফলপ্রসু হয়নি৷

ভারত-চিন দ্বি পাক্ষিক সম্পর্ক নিয়ে টোকিওতে বক্তব্য রাখলেন জয়শঙ্কর (Image: Reuters)
ভারত-চিন দ্বি পাক্ষিক সম্পর্ক নিয়ে টোকিওতে বক্তব্য রাখলেন জয়শঙ্কর (Image: Reuters)
টোকিও: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ টোকিওতে চতুর্দশ বিদেশ মন্ত্রীদের বৈঠকে তিনি দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলার সময় এই বক্তব্য রাখেন৷
কোভিডের পর থেকেই চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছে৷ সীমান্ত সমস্যা নিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা জারি থাকলেও তা খুব একটা ফলপ্রসু হয়নি৷
গালওয়ান উপত্যকার সংঘর্ষের কথা উল্লেখ করে বলেছেন, ‘‘চিনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভাল চলছে না৷ ২০২০ সালের পর থেকেই এই সমস্যা বৃদ্ধি পায়৷ সেই সময় চিনের একটা বড় বাহিনী সীমান্ত এলাকায় চলে এসেছিল৷ সেই সময় দু’দেশের মধ্যে সং সেনাবাহিনীর মধ্যে একটা সংঘর্ষ হয়, তাতে উভয়পক্ষেরই সেনা মারা যায়৷’’
advertisement
advertisement
তিনি বলেছেন তার পর থেকে বারবার সমস্যার মেটানোর চেষ্টা করলেও, সমস্যা এখনও মেটেনি৷ তিনি মন্তব্য করেছেন, ‘‘চীনের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ভাল নয়৷ স্বাভাবিক তো একেবারেই নয়৷’
তবে তিনি বলেছেন ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার জন্য তৃতীয় কোনও দেশের সাহায্যের কোনও দরকার নেই৷ তাঁর বক্তব্য উভয়দেশকেই আলোচনা ও কুটনীতির মাধ্যমে সমাধানের রাস্তায় আসা উচিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Relationship With China Not Good: চিনের সঙ্গে সম্পর্ক ভাল নেই, টোকিওর বৈঠকে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য এস জয়শঙ্করের
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement