advertisement

উড়তা পঞ্জাব: এক মিনিটেই ‘হেরোইন’-এর হোম ডেলিভারি !

Last Updated:

কটা সময় ছিল, যখন দোকানে গিয়ে বাজার করতে হতো ৷ কিন্তু ইন্টারনেট, মোবাইল অ্যাপের যুগে এখন শপিংটাও হয়ে গিয়েছে এক ক্লিকে ৷

#হরিয়ানা: একটা সময় ছিল, যখন দোকানে গিয়ে বাজার করতে হতো ৷ কিন্তু ইন্টারনেট, মোবাইল অ্যাপের যুগে এখন শপিংটাও হয়ে গিয়েছে এক ক্লিকে ৷ মোবাইল অ্যাপে ঢুকে একটা ক্লিক করলেই, এক মিনিটে ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে আলু, লঙ্কা, জামাকাপড়, জুতো ! তবে শুধুই যে এই সব জিনিসই মোবাইল অ্যাপে উপলদ্ধ তা কিন্তু একেবারেই নয় ৷ পঞ্জাবে ‘হেরোইন’ও মিলছে এক ফোনে ! তাও আবার এক মিনিটেই হাজির হবে আপনার ঘরের দরজায় !
নাম গুরুদেব ৷ পঞ্জাবের বাসিন্দা ৷ পেশায় সে ট্রাক ড্রাইভার ৷ তবে গুরুদেবকে মানুষ অন্যভাবেও চেনেন ৷ কারণ, মোবাইলের মধ্যে দিয়ে সে চালায় ড্রাগস শপ ৷ তবে শুধুই ট্রাক ড্রাইভার গুরুদেব নয়, এরকম ব্যবসার সঙ্গে জড়িতে পঞ্জাবের অনেকেই ৷
drug
advertisement
পঞ্জাবে এই সমস্যা দিন দিন বাড়ছে ৷ এমনকী, গত বিধানসভা নির্বাচনে সব পার্টিই পঞ্জাবকে নেশামুক্ত করার জন্য নানা রকম প্রত্যাশা দিয়েছিলেন পঞ্জাবের মানুষকে ৷ কিন্তু সে আশা-ভরসা গভীর জলে ৷ পঞ্জাবের ত্রান তরনের বাসিন্দা মুক্তিয়ার সিং পত্তি, যিনি তাঁর একমাত্র ছেলেকে হারিয়েছেন মাদক নেশার জন্যই ৷ তাঁর কথায়, পঞ্জাবের এই চেহারা কখনও বদলাবে না ৷ সরকার বদলেছে, কিছুই বদল ঘটেনি ৷ শুধু নেশার জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে৷
advertisement
drug 1
সিএনএন নিউজ১৮ বহুদিন ধরেই এই ড্রাগচক্রের হদিশের পিছনে রয়েছে ৷ সেই হদিশের অংশ হিসেবেই প্রকাশ্যে এসেছে এই হেরোইনের হোম ডেলিভারির প্রসঙ্গও ৷ জানা গিয়েছে, এই হোমডেলিভারির ব্যবসা বেশিরভাগ করে থাকেন ট্রাক ড্রাইভাররাই৷ যাদের মধ্যে দিয়ে নেশা ঢুকে পড়ছে পঞ্জাবের ইয়ং জেনারেশনের শরীরে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উড়তা পঞ্জাব: এক মিনিটেই ‘হেরোইন’-এর হোম ডেলিভারি !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement