advertisement

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের দাবি! ঘটনাস্থলে পুলিশ, মিলল পতাকায় মোড়া চিঠি

Last Updated:

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বিস্ফোরণের কোনও প্রমাণ পায়নি পুলিশ৷ তবে ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ৷

ইজরায়েলি দূতাবাসের বাইরে দিল্লি পুলিশের দল৷ ছবি- এএনআই
ইজরায়েলি দূতাবাসের বাইরে দিল্লি পুলিশের দল৷ ছবি- এএনআই
নয়াদিল্লি: ইজরায়েল- হামাস যুদ্ধের মধ্যেই দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের খবরে চাঞ্চল্য৷ এ দিন সন্ধ্যায় দিল্লি পুলিশের কাছে খবর যায়, চাণক্যপুরী এলাকায় ইজরায়েলের দূতাবাসের বাইরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে৷
যদিও ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বিস্ফোরণের কোনও প্রমাণ পায়নি পুলিশ৷ তবে ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, দূতাবাসের অদূরে একটি ফাঁকা জমির ভিতর থেকে ওই চিঠিটি উদ্ধার হয়৷ ইজরায়েলি দূতাবাসকে উদ্দেশ্য করেই চিঠিটি লেখা হয়েছে বলে খবর৷ একটি পতাকায় মোড়া অবস্থায় চিঠিটি পাওয়া যায়৷ তবে চিঠিতে কী লেখা ছিল, তা এখনও জানা সম্ভব হয়নি৷
advertisement
দিল্লিতে নিযুক্ত ইজরায়েলের সহকারী রাষ্ট্রদূত ওহাদ নাকাশ কায়নার একটি ভিডিও বার্তায় বলেন, ‘আজ বিকেল পাঁচটার কিছু পরে দূতাবাসের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটে৷ আমাদের সব কর্মী, কূটনীতিক নিরাপদে আছেন৷ দিল্লি পুলিশের সঙ্গে মিলে আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং কর্মীরা একযোগে কাজ করছেন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের দাবি! ঘটনাস্থলে পুলিশ, মিলল পতাকায় মোড়া চিঠি
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement