advertisement

#News18IPSOS Exit Poll: ৩৩৬টি আসন নিয়ে সরকার গড়তে চলেছে NDA, ধরাশায়ী অন্যরা

Last Updated:
#নয়াদিল্লি: সংসদে ফের গেরুয়া রঙ ৷ দিল্লির মসনদ দখলে রাখল এনডিএ ৷ ৫৪২ আসনের মধ্যে ৩৩৬টি আসন নিয়ে ফের সরকার গড়তে চলেছে এনডিএ ৷ নির্বাচনী ফল প্রকাশের আগেই #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায় ৷ দেশের মানচিত্রে এখন শুধু পদ্মফুল ৷ অব্যাহত রইল মোদি-শাহের বিজয় রথ ৷
লক্ষ্য ছিল ২৭২ কিন্তু #News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ জোট ৷ ৫৪২ টি আসনের মধ্যে গোটা দেশ জুড়ে ২৭৬টি আসন নিজেদের দখলে রাখল বিজেপি ৷ এনডিএ-এর অন্যান্য শরিকদের ঝুলিতে ৬০টি আসন ৷
#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেশ জুড়ে ব্যর্থ কংগ্রেস ৷ চলল না রাহুল-প্রিয়াঙ্কা ম্যাজিক ৷ গোটা দেশ মিলিয়ে পঞ্চাশের বেঞ্চমার্কও পেরতো পারল না কংগ্রেস ৷ হাতশিবিরের মোট আসন সংখ্যা ৪৬ ৷ এরই সঙ্গে ইউপিএর ক্ষমতায় আসার স্বপ্নভঙ্গ ৷ কংগ্রেস ছাড়া বাকি ইউপিএ শরিক দলের ঝুলিতে ৩৬টি আসন ৷ সব মিলিয়ে ইউপিএর খাতায় জমা পড়ল মোটে ১২৪টি আসন ৷
advertisement
advertisement
#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, মোদি-শাহ ম্যাজিকে ফেডারেল ফ্রন্ট থিয়োরিও মিশে গেল ধুলোয় ৷ উত্তরপ্রদেশে দাগ কাটতে ব্যর্থ মায়াবতী-অখিলেশের এসপি-বিএসপি ৷ অন্যদিকে, মহাজোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসেরও আসন সংখ্যা কমল পশ্চিমবঙ্গে ৷
#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,
তৃণমূল কংগ্রেস- ৩৮
এসপি-১০
বিএসপি-৭
টিআরএস-১২
বিজেডি-১৩
ওয়াইএসআরসিপি-১৩
বামফ্রণ্ট-১২
আম আদমি পার্টি- ১
advertisement
টিডিপি- ১১
অন্যান্য- ৭
এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কোনও আসন পায়নি বামফ্রণ্ট ৷ হিমাচল প্রদেশের সবকটি আসনই পেয়েছে বিজেপি ৷ গুজরাতে ২৬টি লোকসভা আসনের মধ্যে ২৫টিরই বিজেপির দখলে ৷
২০১৪ সালে একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছিল বিজেপি ৷ সেবার মোদি ম্যাজিকে দলের ঝুলিতে এসেছিল ২৮২ আসন ৷ এবার বিজেপির আসন কিছু কমলেও মোটের উপর সারা দেশে নিজেদের আধিপত্য বজায় রাখল বিজেপি ৷ এনডিএ-কে সঙ্গে নিলে সেবার গেরুয়াশিবিরের মোট আসন সংখ্যা ছিল ৩৩৪টি ৷ এবার বাড়ল আরও দুটি আসন ৷
advertisement
শেষ লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন, ইউপিএ-কে সঙ্গে নিয়ে ঝুলিতে এসেছিল ৬০টি আসন ৷ অন্যান্যরা পেয়েছিল ১৪৯টি আসন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#News18IPSOS Exit Poll: ৩৩৬টি আসন নিয়ে সরকার গড়তে চলেছে NDA, ধরাশায়ী অন্যরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement