advertisement

Bihar SIR Update: বাংলা নয়, বিহারের পর কোন রাজ্যে শুরু হবে এসআইআর? সামনে এল নাম, বড় চমক

Last Updated:

বিহারে ভোটার লিস্টে বিশেষ সংশোধনীর ফলে যে খসড়া তালিকা কমিশন তৈরি করেছে, তাতে অন্তত ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর৷ বিহারে

বিহারের পর কোন রাজ্যে এসআইআর?
বিহারের পর কোন রাজ্যে এসআইআর?
বিহারে ভোটার লিস্টের বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক৷ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও৷ বিহারের পর এসআইআর কোন রাজ্যে করা হবে, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে৷
এই পরিস্থিতিতে এনডিটিভি-র প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিহারের পর উত্তর পূর্বের রাজ্য মণিপুরেও এসআইআর-এর প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে৷
এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন চলছে মণিপুরে৷ নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালে মণিপুরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, একেক বারে এক একটি রাজ্যে এসআইআর-এর কাজ শেষ করতে চাইছে কমিশন৷ এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
advertisement
advertisement
বিহারে ভোটার লিস্টে বিশেষ সংশোধনীর ফলে যে খসড়া তালিকা কমিশন তৈরি করেছে, তাতে অন্তত ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর৷ বিহারে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে একাধিক জটিলতার অভিযোগ সামনে এসেছে৷ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার জন্য কমিশনকে নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট৷
advertisement
মণিপুরে ভোটার তালিকার বিশেষ সংশোধনী শুরু হলে এই একই ধরনের জটিলতাগুলি সামনে আসতে পারে৷ তার উপর সেখানে এখন রাষ্ট্রপতি শাসন চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar SIR Update: বাংলা নয়, বিহারের পর কোন রাজ্যে শুরু হবে এসআইআর? সামনে এল নাম, বড় চমক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement