advertisement

হুমকি দিয়ে বিপাকে হিমন্ত বিশ্বশর্মা, অসমে ভোট প্রচারে ধাক্কা খেল বিজেপি

Last Updated:

অসমে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন আগামী ৬ এপ্রিল৷ যার অর্থ এবারের মতো আর নির্বাচনে প্রচার করতে পারবেন না এই বিজেপি নেতা৷

#গুয়াহাটি: অসমে বিধানসভা নির্বাচনের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের আগে বড় ধাক্কা খেল বিজেপি৷ আদর্শ আচরণ বিধি ভেঙে মন্তব্য করার অভিযোগে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রচারের উপরে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ কংগ্রেসের জোট সঙ্গী বরোল্যান্ড পিপলস ফ্রন্টের নেতা হাগরামা মোহিলারিকে এনআইএ-এর হাতে গ্রেফতার করানোর হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে এই পদক্ষেপ করল কমিশন৷
অসমে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন আগামী ৬ এপ্রিল৷ যার অর্থ এবারের মতো আর নির্বাচনে প্রচার করতে পারবেন না এই বিজেপি নেতা৷ অসমে বিজেপি-র রণনীতি তৈরি করার পিছনে হিমন্ত বিশ্বশর্মার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে৷ বিজেপি-র তারকা প্রচারকদের তালিকাতেও নাম ছিল তাঁর৷ ফলে তিনি প্রচার করতে না পারলে তা নিঃসন্দেহে বিজেপি-র কাছে ধাক্কা হবে৷
advertisement
গত ২৮ মার্চ এই বিতর্কিত মন্তব্য করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা৷ তার পরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস৷ অভিযোগ করা হয়, প্রকাশ্যেই বিরোধী দলের নেতাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা৷ বৃহস্পতিবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে হিমন্ত বিশ্বশর্মাকে নোটিস পাঠানো হয়৷ এ দিন সকালে তাঁর জবাব দেন বিজেপি নেতা৷ যদিও হিমন্ত বিশ্বশর্মার জবাবে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন৷ এ দিন বিকেলে তাঁর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়৷
advertisement
advertisement
বিতর্কিত ওই মন্তব্যে হিমন্ত বিশ্বশর্মা বিপিএফ নেতার উদ্দেশে বলেন, 'হাগরামা মোহিলারি যদি চরমপন্থা অবলম্বন করেন তাহলে তাঁকে জেলে যেতে হবে৷ এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি৷ ইতিমধ্যেই অনেক প্রমাণ আমাদের হাতে আছে৷ এই মামলাটি এনআইএ-কে দেওয়া হচ্ছে৷ কোকরাঝাড়ে গাড়ি থেকে অস্ত্র উদ্ধার হওয়ার মামলাটিও এনআইএ তদন্ত করবে৷ হাগরামা হোন বা অন্য কেউ, বরোল্যান্ডে কাউকে অশান্তি পাকাতে দেওয়া হবে না৷'
advertisement
হাগরামা মোহিলারির দল বিপিএফ আগে বিজেপি-রই জোটসঙ্গী ছিল৷ কিন্তু গত ডিসেম্বর মাসে বিজেপি বরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের জন্য ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল-এর সঙ্গে হাত মেলাবনোয় মোহিলারি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হুমকি দিয়ে বিপাকে হিমন্ত বিশ্বশর্মা, অসমে ভোট প্রচারে ধাক্কা খেল বিজেপি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement