advertisement

গর্ভবতী পুত্রবধূকে বাঁচাতে কাঁধে নিয়ে হাসপাতালের চক্কর কাটলেন ৭০ বছরের বৃদ্ধ

Last Updated:

গর্ভবতী পুত্রবধূকে বাঁচাতে ৭০ বছরের শ্বশুর তাকে কাঁধে নিয়ে কখনও সরকারি হাসপাতল তো কখনও বেসরকারি হাসপাতলের দ্বারস্থ হন ৷

#মির্জাপুর: টাকা না দিলে যাবে না অ্যাম্বুলেন্স, তাই দু’বছরের শিশুর মৃতদেহ কোলে নিয়ে হতভাগ্য মাকে হাসপাতালের বাইরে রাস্তায় কাটাতে হয়েছিল গোটা একটা রাত ৷ কয়েকদিন আগে এমনই এক অমানবিক ঘটনার স্বাক্ষী ছিল উত্তরপ্রদেশের মীরাট ৷ পর পর কালাহান্ডি, বালেশ্বর, কানপুর ও মীরাটের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়ালেও মানুষের মধ্যে কোনও সচেতনা বাড়েনি ৷ সেটাই আরও একবার প্রমান করল মির্জাপুর জেলায় ৷ একই ঘটনার পুনরাবৃত্তি ৷ গর্ভবতী পুত্রবধূকে বাঁচাতে ৭০ বছরের শ্বশুর তাকে কাঁধে নিয়ে কখনও সরকারি হাসপাতাল তো কখনও বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হন ৷ কিন্তু চিকিৎসকদের গাফিলতির মাসুল দিতে হল গর্ভবতী মহিলাকে ৷ চিকিৎসার অভাবে মহিলা ও তার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় ৷
রবিবার মহিলা জেলা হাসপাতলে পুত্রবধূকে নিয়ে যায় ৭০ বছরের বৃদ্ধ ৷ কিন্তু পাঁচ ঘণ্টা পর্যন্ত তাকে এমারজেন্সিতে ফেলে রাখা হয় ৷ চিকিৎসকের গাফিলতির কারণে প্রাণ হারায় অন্তস্বত্তা মহিলা ৷
এমারজেন্সি ওয়ার্ডের নার্স তাকে ড্রিপ লাগিয়ে চলে যায় ৷ ডাক্তার না আসায় যন্ত্রণায় কাতরাতে থাকেন মহিলা ৷ পুত্রবধূক কষ্ট দেখে তাকে প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যায় শ্বশুরমশাই ৷ মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি তাকে আবার মহিলা জেলা হাসপাতলে পাঠিয়ে দেন ৷ কিন্তু হাসপাতলে পৌঁছে কোনও স্ট্রেচার না থাকায় পুত্রবধুকে কাঁধে করে এমারজেন্সি ওয়ার্ডে নিয়ে যায় ৷ কিন্তু এবার ডাক্তার বা নার্স কেউই সেখানে উপস্থিত ছিল না
advertisement
advertisement
এরপর প্রায় দেড় ঘণ্টা বাদে চিকিৎসক আসেন ৷ কিন্তু তার অনেকক্ষণ পর মহিলাকে অপারেশন থিয়েটরে নিয়ে যাওয়া হয় ৷ ইনফেকশন ছড়িয়ে পড়াই মহিলা ও তার সন্তানের মৃত্যু হয় ৷ এই ঘটনায় আবারও সামনে এনে দিল চিকিৎসাব্যবস্থার অমানবিক মুখ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গর্ভবতী পুত্রবধূকে বাঁচাতে কাঁধে নিয়ে হাসপাতালের চক্কর কাটলেন ৭০ বছরের বৃদ্ধ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement