advertisement

Karnataka CM: ‘হয় আমি, না হয় তৃতীয় কেউ, শিবকুমার নয়!’ সিদ্দারামাইয়ার শর্ত ফাঁস কংগ্রেস বিধায়কের

Last Updated:

Karnataka CM: তিনি শর্ত দিয়েছেন, হয় তিনি, না হয় তৃতীয়, কিন্তু ডিকে শিবকুমারকে কখনই মুখ্যমন্ত্রী পদে বসানো চলবে না৷

ডিকে শিবকুমার ও সিদ্দারমাইয়ার দ্বন্দ্ব?
ডিকে শিবকুমার ও সিদ্দারমাইয়ার দ্বন্দ্ব?
বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের নির্বাচন নিয়ে নতুন এক জটের আভাষ উঠে এল এক কর্ণাটক বিধায়কের কথায়৷ তিনি নিউজ১৮-কে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এক অদ্ভুত শর্ত দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ তিনি বলেছেন, হয় তিনি মুখ্যমন্ত্রী হবেন, না হলে অন্য তৃতীয় কেউ হবে, কিন্তু শিবকুমার কখনই যেন মুখ্যমন্ত্রী না হন৷ একজন ভোক্কালিকা সম্প্রদায়ের কংগ্রেস বিধায়ক এই তথ্য প্রকাশ করেছেন বলে খবর মিলেছে৷
সেই বিধায়ক বিস্তারিত জানিয়েছেন, তিনি সমস্তরকম সমীক্ষার ফল পেয়েছেন৷ সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বিধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন সিদ্ধারামাইয়াকে৷ মাত্র ১০ শতাংশের সমর্থন রয়েছে শিবকুমারের দিকে৷ পাশাপাশি তিনি এটাও বলেছেন, সংখ্যালঘু, পিছিয়ে পড়া শ্রেণি ও দলিতরা সিদ্দারামাইয়ার জন্যই কংগ্রেসকে ভোট দিয়েছেন৷ যদি তাঁকে মুখ্যমন্ত্রী না করা হয়, তা হলে ভবিষ্যতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটাররা কংগ্রেসের থেকে সরে যেতে পারে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘তোমার গলা ভেঙে গেছে, ক’দিন বিশ্রাম নাও’, অভিষেককে স্নেহের বকুনি মমতার
কংগ্রেস নেতা রাহুল গান্ধির কাছেও নাকি একই কথা বলেছেন সিদ্দারামাইয়া৷ তিনি দাবি করে জানিয়েছেন, তাঁর দিকে সিংহভাগ জয়ী বিধায়কের সমর্থন রয়েছে৷ সেক্ষেত্রে তাঁরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত৷ তবে এই বিধায়ক নিউজ১৮-কে জানিয়েছেন, তাঁর অবাক লেগেছে এটা দেখে যে সিদ্দারমাইয়া হুমকি দিয়েছেন, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন ও ভবিষ্যতে কংগ্রেসের কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁকে পাওয়া যাবে না৷
advertisement
পাশাপাশি, কংগ্রেসের ঘোষিত পাঁচটি নীতির বিষয়টিও তুলেছেন সিদ্দারামাইয়া৷ তিনি বলেছেন, ‘কংগ্রেস এই পাঁচটি শর্ত তখনই পূর্ণ করতে পারবে যখন তিনি মুখ্যমন্ত্রী হবেন৷ পাশাপাশি, শীর্ষ নেতৃত্বকে তিনি জানিয়েছেন, ডিকে শিবকুমারের নানারকম সমস্যার দিক আছে, এবং সেগুলি কী ভাবে ভবিষ্যতে সরকারকে কালিমালিপ্ত করতে পারে৷ শিবকুমারের বিরুদ্ধে সেটি কী ভাবে ব্যবহৃত হতে পারে৷ সেই কারণেও শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে তাঁর আপত্তি আছে৷
advertisement
তার পরেই তিনি শর্ত দিয়েছেন, হয় তিনি, না হয় তৃতীয়, কিন্তু ডিকে শিবকুমারকে কখনই মুখ্যমন্ত্রী পদে বসানো চলবে না৷ কংগ্রেস যেন আশা না করে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার পর তিনি দলের সঙ্গে ভবিষ্যতেও কাজ করবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka CM: ‘হয় আমি, না হয় তৃতীয় কেউ, শিবকুমার নয়!’ সিদ্দারামাইয়ার শর্ত ফাঁস কংগ্রেস বিধায়কের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement