advertisement

Eastern Railway I Coromandel Express Train Accident: রেল দুর্ঘটনার পর এবার হাওড়া-দিল্লি গ্র্যান্ড কর্ড লাইনের সুরক্ষা নিয়ে তৎপরতা

Last Updated:

Eastern Railway I Coromandel Express Train Accident: শিয়ালদহ ও শক্তিগড়ে রেল দুর্ঘটনার পরে কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। যথাযথ নজরদারি নেই বলেও দাবি তোলা হচ্ছিল। তাই বাহানাগা দুর্ঘটনার পরে, রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নজরদারিতে জোর দেওয়া হল।

ওড়িশার ভয়ঙ্কর রেল দুর্ঘটনা
ওড়িশার ভয়ঙ্কর রেল দুর্ঘটনা
বাহানাগা বাজার স্টেশনের দুর্ঘটনার রেশ এখনও কাটেনি৷ ট্রেনে চাপতেই ভয় পাচ্ছেন কত যাত্রী। শয়ে শয়ে মানুষের মৃত্যু এক ধাক্কায়। এবার হাওড়া-দিল্লি গ্র্যান্ড কর্ড লাইনের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে নির্দেশ জেনারেল ম্যানেজারের৷ ইতিমধ্যেই তিনি দফায় দফায় বৈঠক সেরেছেন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, জেনারেল ম্যানেজার শ্রী অমর প্রকাশ দ্বিবেদীর নেতৃত্বে পূর্ব রেল নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে রেল পরিচালনা করছে। কর্মীদের বিভিন্ন নিরাপত্তার বিষয়ে অবগত করতে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে নিরাপত্তা সেমিনার করা হচ্ছে। রেলওয়ে সেফটি ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়মিত মেডিক্যাল পরীক্ষা এবং রিফ্রেশার কোর্স করা হচ্ছে। লেভেল ক্রসিং গেটস, ব্রিজ, রেলওয়ে ট্র্যাক, পয়েন্ট ও ক্রসিং ইত্যাদি নিয়মিতভাবে অফিসার এবং সুপারভাইজারদের দ্বারা চেক করা হচ্ছে। যাত্রীরা যাতে নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেটাই এখন পূর্ব রেলের একমাত্র লক্ষ্য।
advertisement
advertisement
প্রসঙ্গত শিয়ালদহ ও শক্তিগড়ে রেল দুর্ঘটনার পরে কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। যথাযথ নজরদারি নেই বলেও দাবি তোলা হচ্ছিল। তাই বাহানাগা দুর্ঘটনার পরে, রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নজরদারিতে জোর দেওয়া হল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Eastern Railway I Coromandel Express Train Accident: রেল দুর্ঘটনার পর এবার হাওড়া-দিল্লি গ্র্যান্ড কর্ড লাইনের সুরক্ষা নিয়ে তৎপরতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement