advertisement

Earthquake: আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীর, নয়ডা

Last Updated:

Earthquake: ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে, রিখটার স্কেলে ৫.৭ মাত্রার, ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে।

Earthquake
Earthquake
#নয়াদিল্লি: ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নয়ডা। কাঁপল (Earthquake) কাশ্মীরও। শনিবার সকালে আতঙ্ক উত্তর ভারতে। খবর পাওয়া গিয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে একটি ভূমিকম্প (Earthquake) হয় শনিবার। এই কম্পনের কেন্দ্র ছিল ওই অঞ্চলেই। সেই কম্পনই শনিবার ভোরে আঘাত হানে কাশ্মরী ও নয়ডায়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে, রিখটার স্কেলে ৫.৭ মাত্রার, ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ভূমিকম্পের সঠিক সময় জানানো হচ্ছে।এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
advertisement
advertisement
গত জানুয়ারি মাসের ১৮ তারিখে, আফগানিস্তানের হেরাথে একটি বড় ভূমিকম্প হয়। সেখানে কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে মৃত্যু হয় ২৬ জনের। কাদিস জেলায় বাড়ি ভেঙে পড়ে এদের সকলের মৃত্যু হয় বলে খবর। সে বারে কম্পনের মাত্রা এ বারের তুলনায় ছিল কম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। পাহাড়ি এলাকা হওয়ায় কম্পনে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়ি ও একাধিক এলাকা। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয় হেরাথ। তার কয়েকটি দিন কাটতে না কাটতেই ফের কম্পনে বিপর্যস্ত হতে পারেন আফগানরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীর, নয়ডা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement