advertisement

এক সপ্তাহে দু'বার! ফের ভূমিকম্পে কাঁপল দিল্লি

Last Updated:

Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি। এদিন রাত ৮টার দিকে দিল্লিতে কম্পণ অনুভূত হয়।

#দিল্লি: এক সপ্তাহের মধ্যে দু বার। ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি। এদিন রাত ৮টার দিকে দিল্লিতে কম্পণ অনুভূত হয়। আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বের হয়ে আসেন। এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে একই সপ্তাহে দু বার ভূমিকম্পের কম্পণ অনুভূত হওয়ায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।
গত মঙ্গলবারও ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল হলেও দিল্লিতেও এর কম্পণ অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পণের মাত্রা ছিল ৬.৩। ভারতে কোনও ক্ষতি না হলেও, নেপালে সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছে ৮ জন।
আরও পড়ুন, ডেঙ্গি নিয়ে পুরসভার চিন্তা পরিত্যক্ত জমি, বৈঠকে ডাক না পেয়ে ক্ষোভ সজলের
advertisement
advertisement
শনিবারের ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও এর কম্পণের মাত্রা ভালোই টের পেয়েছেন সাধারণ মানুষ। রিপোর্টে প্রকাশ, অন্তত ৫ সেকেন্ড টানা কম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৪।
আরও পড়ুন, 'দিলীপ ঘোষ প্রভাবশালী, কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে,' দলিল কাণ্ডে সুর চড়ালেন কুণাল
বলা হচ্ছে যে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থলও নেপালে। এদিন ভূমিকম্পের ফলে শুধুমাত্র দিল্লিতে নয়। নয়ডা, গুরগাঁওয়ের মতো শহরগুলিতে কম্পণের রেশ পাওয়া যায়। একই সপ্তাহে পর পর দুইবার ভূমিকম্পের জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে রাজধানীর সাধারণ মানুষের মধ্যে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এক সপ্তাহে দু'বার! ফের ভূমিকম্পে কাঁপল দিল্লি
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement