advertisement

পঞ্জাবে বাড়ির ছাদে AK47-সহ প্যাকেট প্যাকেট অস্ত্র ফেলল 'রহস্যজনক' ড্রোন!

Last Updated:

গোয়েন্দাদের একটি সূত্র News18-কে জানিয়েছে, পঞ্জাবের ধর্মীয় স্থানগুলিকে টার্গেট করেছে আইএসআই৷ পাকিস্তান থেকেই ড্রোনে ওই অস্ত্রগুলি পাঠানো হয়েছে৷ পঞ্জাব পুলিশ জানিয়েছে, ৮ থেকে ১০ দিনের মধ্যে দফায় দফায় ড্রোনগুলি এসে অস্ত্রগুলি সরবরাহ করে৷

#চণ্ডীগড়: বস্তা ভর্তি ভর্তি একে ৪৭ রাইফেল, স্যাটেলাইট ফোন, গ্রেনেড ফেলা হয়েছে রাতের অন্ধকারে৷ অস্ত্রগুলি ফেলেছে কয়েকটি ড্রোন৷ পঞ্জাবের তর্ন তরন জেলার একটি ৮ তলা বিল্ডিংয়ের ছাদে ড্রোনের মাধ্যমে একে ৪৭, গ্রেনেড সহ অস্ত্র ভর্তি প্যাকেটগুলি ফেলা হয়েছে ৯ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে৷ গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI মুম্বই হামলার মতো বড়সড় হামলার ছক কষছে ভারতে৷ তর্ন তরন জেলাটি পঞ্জাবের একেবারে পাকিস্তান সীমান্তের কাছেই অবস্থিত৷ ঘটনাটি অবিলম্বে খতিয়ে দেখার জন্য কেন্দ্রকে আবেদন করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷
advertisement
advertisement
গোয়েন্দাদের একটি সূত্র News18-কে জানিয়েছে, পঞ্জাবের ধর্মীয় স্থানগুলিকে টার্গেট করেছে আইএসআই৷ পাকিস্তান থেকেই ড্রোনে ওই অস্ত্রগুলি পাঠানো হয়েছে৷ পঞ্জাব পুলিশ জানিয়েছে, ৮ থেকে ১০ দিনের মধ্যে দফায় দফায় ড্রোনগুলি এসে অস্ত্রগুলি সরবরাহ করে৷ গত রবিবারই তর্ন তরন জেলায় রাজোক গ্রামে ৫টি একে ৪৭ ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ৷ এরপরি তদন্তে পুলিশ জানতে পেরেছে, খালিস্তানি জঙ্গি গোষ্ঠী খালিস্তান জিন্দাবাদ ফোর্সের একটি বড়সড় মডিউল কাজ করছে ওই এলাকায়৷ তাদের সাহায্য করছে জার্মানি ও পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী৷
advertisement
পুলিশ জানাচ্ছে, তিন, চার দফায় অস্ত্র সরবরাহের পরে একটি ড্রোন প্রযুক্তিগত ত্রুটিতে ভেঙে পড়ে৷ ড্রোনটি ওড়াচ্ছিল গ্রামেরই একজন৷ সুবদীপ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাকে জেরা করতেই আরও অস্ত্র উদ্ধার হয়েছে৷ চোলা সাহিব গ্রাম থেকে আরও ৪ জনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ৷ ৫টি একে ৪৭ রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৪৭২ রাউন্ড গুলি, ৪টি চিনা বোর পিস্তল, সঙ্গে ৮টি ম্যাগাজিন ও ৭২ রাউন্ড কার্তুজ, ৯টি হ্যান্ড গ্রেনেড, ৫টি স্যাটেলাইট ফোন, দুটি মোবাইল ফোন, ২টি ওয়্যারলেস ফোন ও ১০ টাকার নকল নোট বাজেয়াপ্ত করা হয়েছে৷
advertisement
আরও ভিডিও: পুলওয়ামাতে জঙ্গি হামলার আগের মুহূর্তের ভিডিও এল প্রকাশ্যে
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পঞ্জাবে বাড়ির ছাদে AK47-সহ প্যাকেট প্যাকেট অস্ত্র ফেলল 'রহস্যজনক' ড্রোন!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement