advertisement

Donald Trump Tariff: ট্রাম্পের চাপানো ৫০ শতাংশ শুল্ক আজ থেকেই কার্যকর, বিপদে ভারতের কোন কোন ক্ষেত্র? চাপে পড়বে আমেরিকাও

Last Updated:

ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷

ট্রাম্পের হুমকির মুখেও নতিস্বীকার করেনি ভারত৷
ট্রাম্পের হুমকির মুখেও নতিস্বীকার করেনি ভারত৷
ভারতীয় সময় সকাল ৯.৩১ মিনিট থেকেই আজ ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক বসছে আমেরিকায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন শিল্প নীতির জেরে ভারতের একাধিক শিল্প ক্ষেত্রে বড়সড় প্রভাব নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে৷
প্রথম দফায় ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্য আমদানির উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন৷ তার পরেও ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারত থেকে আমেরিকায় যে পরিমাণ রফতানি হয়, তার দুই তৃতীয়াংশই নতুন এই শুল্ক হারের কোপে পড়কে চলেছে৷ টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি৷ ফলে একদিকে যেমন মার্কিন বাজারে এই পণ্যগুলির দাম একধাক্কায় অনেকটা বেড়ে যাবে, সেরকমই অন্যান্য দেশের সঙ্গে দামের প্রতিযোগিতাতেও পিছিয়ে পড়বে ভারতীয় পণ্যগুলি৷
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার এই শুল্ক বৃদ্ধির জেরে ভারতে বস্ত্র, রত্ন, অলঙ্কার, কার্পেট, আসবাব, সামুদ্রিক খাদ্য পণ্যের মতো ক্ষেত্রগুলির উপরে সবথেকে বেশি প্রভাব পড়বে৷ ভারতের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের একাংশের উপরেও বিরাট প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে প্রভাব পড়লে মানুষের কাজ হারানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement
তবে বিশেষজ্ঞরা একই সঙ্গে দাবি করছেন, ভারতীয় পণ্যের উপরে এই অতিরিক্ত শুল্ক চাপানোর খেসারত দিতে হবে আমেরিকাকেও৷ ভারতীয় পণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির জেরে আমেরিকার অর্থনৈতিক বৃদ্ধির হার কমে যেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের৷ পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে মুদ্রাস্ফীতিও৷ যা এমনিতেই আমেরিকায় এখন যথেষ্ট বেশি৷ ফলে অদূর ভবিষ্যতে মুদ্রাস্ফীতি কমানোর জন্য আমেরিকাকে পদক্ষেপ করতেই হবে৷
advertisement
বর্তমানে আমেরিকায় প্রায় ৮৬.৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে ভারত৷ ট্রাম্পের শুল্কবৃদ্ধির জেরে ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমে ৪৯ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে৷
ভারত থেকে যে পণ্য আমেরিকায় রফতানি করা হয়, তার মধ্যে ৩০ শতাংশ নতুন শুল্ক হারের আওতার বাইরে থাকবে৷ বাকি ৪ শতাংশের উপরে ২৫ শতাংশ শুল্ক বসবে৷ কিন্তু বাকি প্রায় ৬৬ শতাংশ পণ্যের উপরেই ৫০ শতাংশ শুল্ক চাপতে চলেছে৷
advertisement
ভারতীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য দেশের তুলনামূলক সস্তা পণ্যের দিকে ঝুঁকবেন মার্কিন ক্রেতারা৷ সেক্ষেত্রে সুবিধা পেতে পারে চিন, মেক্সিকো, তুরস্ক, ভিয়েতনামের মতো দেশগুলি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Donald Trump Tariff: ট্রাম্পের চাপানো ৫০ শতাংশ শুল্ক আজ থেকেই কার্যকর, বিপদে ভারতের কোন কোন ক্ষেত্র? চাপে পড়বে আমেরিকাও
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement