advertisement

জলসঙ্কট তীব্র ! অস্ত্রোপচার বন্ধ লাতুরের হাসপাতালে

Last Updated:

মহারাষ্ট্রে এখন জলসঙ্কট ক্রমেই গভীর থেকে গভীরতর হচ্ছে ৷ তাপমাত্রা দিন দিন বেড়েই চলায় অবস্থার কোনও উন্নতি হয়নি ৷ সবচেয়ে খারাপ অবস্থা লাতুরের ৷ জলের সমস্যা সেখানে তীব্র আকার ধারণ করেছে ৷ এই শহরে বাস করাই এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে ৷ জলের অভাবে হাসপাতালে অস্ত্রোপচারের কাজও এখন প্রায় বন্ধ !

#লাতুর: মহারাষ্ট্রে এখন জলসঙ্কট ক্রমেই গভীর থেকে গভীরতর হচ্ছে ৷ তাপমাত্রা দিন দিন বেড়েই চলায় অবস্থার কোনও উন্নতি হয়নি ৷ সবচেয়ে খারাপ অবস্থা লাতুরের ৷ জলের সমস্যা সেখানে তীব্র আকার ধারণ করেছে ৷ এই শহরে বাস করাই এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে ৷ জলের অভাবে হাসপাতালে অস্ত্রোপচারের কাজও এখন প্রায় বন্ধ ! ফলে সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷ লাতুরে জলের সমস্যা গত সপ্তাহ ধরেই চলছে ৷ মহারাষ্ট্রের এই জেলায় ছোট, বড় মিলিয়ে প্রায় ১৫০টি হাসপাতাল রয়েছে ৷ এরমধ্যে একটি সরকারি এবং একটি বেসরকারি বড় হাসপতাল রয়েছে ৷ সেখানেও গত দু’তিনদিন ধরে বন্ধ অস্ত্রোপচার ৷ এর জেরে রোগীর সংখ্যাও প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে হাসপাতালে ৷ শুধু হাসপাতালই নয়, জলের অভাবে আপাতত বন্ধ লাতুরের অসংখ্য কলকারখানাও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জলসঙ্কট তীব্র ! অস্ত্রোপচার বন্ধ লাতুরের হাসপাতালে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement