advertisement

Mumbai News: টাইফয়েডে আক্রান্ত দশ বছরের ছেলে, কোন রোগের ওষুধ দিলেন চিকিৎসক? জেনে আঁতকে উঠল পরিবার

Last Updated:

বিষয়টি সামনে আসতেই ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ভুল স্বীকার করে নিয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
টাইফয়েড এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল ১০ বছরের বালক৷ সেই রোগের বদলে তাকে টাইপ টু ডায়েবেটিস এবং হৃদরোগের সমস্যা আটকানোর ওষুধ দিয়ে দিলেন চিকিৎসক৷
অবাক করে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণে৷ ওই বালকের পরিবার দ্বিতীয় একজন চিকিৎসকের কাছে পরামর্শ নিতে গেলে ভুল ওষুধ দেওয়ার বিষয়টি নজরে আসে৷ কল্যাণের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে এই মারাত্মক ভুলের অভিযোগ উঠেছে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অসুস্থ ওই বালককে চিকিৎসার জন্য তিন দিন কল্যাণের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ হাসপাতালের চিকিৎসক যে প্রেস্ক্রিপশন করে দেন তার প্রথম পাতায় টাইফয়েডের ওষুধ দেওয়া হয়৷ কিন্তু পরের পাতায় যে ওষুধগুলি লেখা হয় সেগুলির সঙ্গে টাইফয়েডের চিকিৎসার কোনও সম্পর্ক নেই৷
advertisement
advertisement
ওই বালককে যে ওষুধগুলি দেওয়া হয় তার এক ধরনের ওষুধ টাইপ টু ডায়েবেটিসের চিকিৎসায় ব্যবহার করা হয়৷ অন্য একটি ওষুধ বুকে ব্যথা, হার্ট অ্যাটাক আটকানোর জন্য ব্যবহার করা হয়৷ ওই বালকের মা অঙ্কিতা রবি গায়কোয়াড়ের দাবি, ওষুধগুলি ঠিকঠাক দেওয়া হয়েছে কি না তা অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞেসও করেছিলেন তিনি৷ তখন ওই চিকিৎসক জানান, ঠিক ওষুধই দেওয়া হয়েছে৷ কিন্তু অন্য আর একজন চিকিৎসকের কাছে যেতেই ভুল ধরা পড়ে৷
advertisement
বিষয়টি সামনে আসতেই ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ভুল স্বীকার করে নিয়েছে৷ তাদের দাবি, ওই একই চিকিৎসক অন্য আর একজন রোগীকেও দেখছিলেন৷ যার এই সমস্যাগুলি ছিল৷ কোনও ভাবে দুজন রোগীর ওষুধ প্রেস্ক্রিপশন লেখার সময় মিশিয়ে ফেলেন ওই চিকিৎসক৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভুল ধরা পড়তেই ওষুধগুলি না খাওয়ানোর জন্য ওই বালকের পরিবারকে জানানো হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai News: টাইফয়েডে আক্রান্ত দশ বছরের ছেলে, কোন রোগের ওষুধ দিলেন চিকিৎসক? জেনে আঁতকে উঠল পরিবার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement