advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীপাবলির উপহার, বাড়ল ২% DA

Last Updated:

সরকারি অফিসে খুশির হাওয়া ৷ দীপাবলির প্রদীপ জ্বলার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহারের ব্যবস্থা করল কেন্দ্র ৷

#নয়াদিল্লি: সরকারি অফিসে খুশির হাওয়া ৷ দীপাবলির প্রদীপ জ্বলার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উপহারের ব্যবস্থা করল কেন্দ্র ৷ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৷
বৃহস্পতিবার ক্যাবিনেটে আলোচনার পর দুই শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র ৷ ২০১৬-এর পয়লা জুলাই থেকে কার্যকর হবে এই বর্ধিত মহার্ঘ ভাতা ৷
এর ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ৷ এমনকী ৫৮ লক্ষ পেনশনভুক্ত প্রাক্তন কেন্দ্রীয় কর্মচারীরাও উপকৃত হবেন ৷
advertisement
কেন্দ্রের এই নতুন ঘোষণার পর কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারিদের বেতন ফারাক আরও বাড়ল ৷ সপ্তম বেতন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন বাড়লেও একই রয়েছে রাজ্য সরকারি কর্মচারিদের বেতন ৷ বহুদিন ধরে বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা ৷
advertisement
অগাস্ট মাসের প্রথম তারিখ থেকেই সপ্তম বেতন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মাইনে বেড়েছে ২.৫৭ গুণ হারে ৷
গত ২৯ জুন সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ সেই সুপারিশ অনুযায়ী নতুন স্যালারি স্কেল লাগু হয়েছে ১ জানুয়ারি ২০১৬ থেকেই ৷ আগামী ১লা অগস্ট থেকেই বর্ধিত বেতন হাতে পাচ্ছেন সরকারি কর্মচারিরা ৷
advertisement
চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাবিনেট সেক্রেটারি পি কে সিনহার নেতৃত্বে সরকার একটি প্যানেল গঠন করে ৷ সপ্তম পে কমিশনের প্রস্তাব করা বিষয়গুলি বাস্তবায়ন ছিল এই প্যানেল গঠনের উদ্দেশ্য ৷ বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশনের প্রস্তাবের ফলে উপকৃত হয়েছেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ১৪ লক্ষ নিরাপত্তাকর্মী ও ৫২ লক্ষ পেনশনগ্রাহক ।
advertisement
সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, চাকরির শুরুতেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন হবে ১৮ হাজার টাকা আর সর্বাধিক মাসিক বেতন হতে চলেছে আড়াই লক্ষ টাকা ৷
তবে এর জেরে সরকারের ঘাড়ে বাড়তি ১.০২ লাখ কোটি টাকার বোঝা চাপতে চলেছে ৷ যা দেশের মোট জিডিপি-র ০.৭ শতাংশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীপাবলির উপহার, বাড়ল ২% DA
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement