advertisement

‘এবার কার্ডে পেট্রোল, ডিজেল কিনলে বিশেষ ছাড়’: অরুণ জেটলি

Last Updated:

নরেন্দ্র মোদির নোট বাতিল সিদ্ধান্তে এক মাস ৷ গত মাসের ৮ তারিখই দেশবাসীকে চমকে দিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের

#নয়াদিল্লি: নরেন্দ্র মোদির নোট বাতিল সিদ্ধান্তে এক মাস ৷ গত মাসের ৮ তারিখই দেশবাসীকে চমকে দিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার ৷ তারপর সিদ্ধান্ত বদলেছে প্রচুর, এসেছে নতুন নতুন নির্দেশ ৷ সরকারের হঠাৎ এই সিদ্ধান্তের ফলে একমাস ধরে কম ভোগান্তি দেখেননি দেশবাসী ৷ তবে নোট বাতিল, কালোটাকা, মোদ্দা দেশ থেকে দুনীর্তি দূর করতে মোদি তাঁর সিদ্ধান্তে রয়েছেন অনড় ৷ তারই ফলস্বরূপ, ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে, নতুন বছর থেকে আরও এক ধাপ এগোল মোদি সরকার ৷ বৃহস্পতিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করলেন একের পর নতুন স্কিমের ৷ যার মূল কথাই হল, ক্যাশলেস লেনদেন ৷
বৃহস্পতিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন, ‘ডিজিটাল লেনদেনে জোর দেওয়া হয়েছে ৷ নোটে লেনদেনে সমস্যা ৷ তাই ক্যাশলেস লেনদেনে জোর দেওয়া হয়েছে ৷’
advertisement
সাধারণ মানুষকে ক্যাশলেস অর্থাৎ ডিজিটাল লেনদেন অভ্যস্ত করার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করল কেন্দ্র সরকার ৷ বিশেষ করে কার্ড মারফত পেট্রোল, ডিজেল কেনার ক্ষেত্রে দেশবাসীকে বিশেষ ছাড়ের ঘোষণা করা হল ৷ এদিন জেটলি জানালেন, ‘কার্ডে পেট্রোল, ডিজেল কিনলে ৷ ০.৭৫% ছাড় দেওয়া হবে ৷ ’
advertisement
শুধু পেট্রোল বা ডিজেলই নই, অন্যান্য অনেক ক্ষেত্রেই বিশেষ ছাড় ঘোষণা করল, কেন্দ্র সরকার ৷ যেমন,
কার্ডে যাঁরা রেলে মাসিক টিকিট কিনবেন ০.৫% ছাড় দেওয়া হবে ৷ যা লাগু হবে ১ জানুয়ারি,২০১৭ থেকে ৷
অনলাইনে ট্রেনের টিকিট কাটলে ১০ লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট বীমা ৷ অনলাইনে রেলের অন্যান্য পরিষেবা নিলে ছাড় মিলবে ৫ %
advertisement
জাতীয় সড়কে টোল প্লাজায় ডিজিটাল পেমেন্ট করলে ১০% ছাড় দেওয়া হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘এবার কার্ডে পেট্রোল, ডিজেল কিনলে বিশেষ ছাড়’: অরুণ জেটলি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement