রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়ে আফ্রিকায় উড়ে গেলেন দিলীপ ঘোষ
Last Updated:
আফ্রিকার তিন দেশে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
#নয়াদিল্লি: আফ্রিকার তিন দেশে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল রবিবার সকালেই সেই সফরে উড়ে গেলেন তিনি। আগামী ৪ অগস্ট পর্যন্ত চলবে সেই সফর ৷ আগামী ২৮ জুলাই থেকে ৪ অগস্ট পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে আফ্রিকার বেনিন, গাম্বিয়া ও গিনিয়াতে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন দিলীপ ঘোষ।
জানা গিয়েছে, বেনিন এক্সপোর্টিং ও ইম্পোর্টিং সংক্রান্ত বিষয়ে এই সফরে আলোচনা হতে পারে। এছাড়া বেনিনে একটি দূতাবাস খুলেছে ভারত। সেই বিষয়েও আলোচনা হবে।
বিমানবন্দর থেকে ট্যুইটারে ছবি পোস্ট করেছেন দিলীপ ঘোষ। লিখেছেন, বেনিন, গাম্বিয়া ও গিনি- এই তিন দেশে যাচ্ছেন তিনি। আগামী ৪ অগস্ট পর্যন্ত চলবে সেই সফর। পালাম এয়ার ফোর্স স্টেশন থেকে উড়ে যাচ্ছে বিমান।
advertisement
advertisement
On the way towards Cotonou, Benin. As a Member of official delegation accompanying Hon'ble @rashtrapatibhvn , undertaking State Visit to Benin, Gambia & Guinea till Aug 4,2019. -From Air Force Station, Palam (New Delhi). pic.twitter.com/CYwM6bNt1R
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 28, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 29, 2019 1:58 PM IST









