advertisement

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম সিং !

Last Updated:

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং ৷

#চণ্ডীগড়:  অবশেষে সব জল্পনার অবসান ৷ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং ৷ পাঁচকুলায় সিবিআই-এর বিশেষ আদালত এই রায় দিয়েছে শুক্রবার ৷ আগামী  ২৮ অগাস্ট গুরমিতের সাজা ঘোষণা করবে আদালত ৷
কড়া নিরাপত্তার মোড়কে অনেক আগেই ঢেকে ফেলা হয়েছিল গোটা আদালত চত্ত্বরকে ৷ সেনা নিরাপত্তার মধ্যেই রাম রহিমকে বের করে আনা হয় আদলত থেকে ৷ ঝামেলার আশঙ্কায় গোটা হরিয়ানা এবং পঞ্জাব জুড়েই তীব্র সতর্কতা জারি হয়েছে ৷ রায়দানের পরই হরিয়ানায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ গুরমিত দোষী সাব্যস্ত হওয়ার পর সাংবাদিকদেরও আদালত চত্ত্বর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয় ৷ ২৮ তারিখ সাজা ঘোষণার আগে সেনা হেফাজতেই রাখা হচ্ছে গুরমিতকে ৷
advertisement
আজ পাঁচকুলার আদালতে দু’শোটি গাড়ির কনভয় নিয়ে ঢোকেন গুরমিত ৷ শেষপর্যন্ত অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন না তিনি ৷ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্তই হলেন ধর্মগুরু ৷ ২৮ তারিখ হবে তাঁর সাজা ঘোষণা ৷
advertisement
২০০২ সালে ঘটে ধর্ষণের ঘটনাটি। বহুদিন ধরে মামলা চলার পর অবশেষে আজ, শুক্রবার হল মামলার রায়দান ৷ পঞ্জাব এবং হরিয়ানায় যাতে এরপর গুরমিতের ভক্তরা কোনও বিশৃঙ্খল ঘটনা না ঘটাতে পারেন, তা নিয়ে সতর্ক পুলিশ-প্রশাসন ৷
advertisement
dera Rape Timeline
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম সিং !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement