advertisement

ক্যানসেলড চেকে সই করিয়ে প্রতারণা, ব্যাঙ্ক থেকে উধাও লক্ষাধিক টাকা

Last Updated:

বাড়িতে ব্যাঙ্ককর্মী সেজে এসে গৃহকর্ত্রীর বিশ্বাস অর্জন করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামী-স্ত্রীর বিরুদ্ধে ৷ স্বামী পুলিশের জালে ধরা পড়লেও এখনও পলাতক স্ত্রী ৷

#নয়াদিল্লি: বাড়িতে ব্যাঙ্ককর্মী সেজে এসে গৃহকর্ত্রীর বিশ্বাস অর্জন করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামী-স্ত্রীর বিরুদ্ধে ৷ স্বামী পুলিশের জালে ধরা পড়লেও এখনও পলাতক স্ত্রী ৷
ঘটনাটি খোদ রাজধানীর ৷ জানা গিয়েছে, অভিযুক্ত দীপক ও শোভনা আরোরা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ শোভনা ৷ তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অনেক টাকার ৷ সেই কারণেই প্রতারণার ছক কষেন স্বামী-স্ত্রী ৷ ঠিক হয়, ব্যাঙ্কের এজেন্ট হিসাবেই এই কাজে নামবেন তাঁরা ৷
advertisement
advertisement
সেই মতো পশ্চিম দিল্লির বাসিন্দা এক মহিলাকে ফাঁদে ফেলেন দীপক-শোভনা ৷ ওই মহিলার বাড়ি গিয়ে, তাঁর আস্থা অর্জন করেন ৷ প্রথমে রাজি না থাকলেও পরে শোভনার কথায় অভিভূত হয়ে যান তিনি ৷ শেষ পর্যন্ত নূন্যতম সুদে ১২ লক্ষ টাকা ঋণ নেন ওই মহিলা ৷ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রের সঙ্গে একটি ক্যানসেলড চেকও দেন তিনি ৷
advertisement
কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা ব্যাঙ্কের মেসেজে দেখতে পান তাঁর অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ছোটেন তিনি ৷ জানতে পারেন তাঁর সই করা ক্যানসেলড চেক দিয়েই ওই টাকা তোলা হয়েছে ৷ সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি ৷
advertisement
তদন্তে নেমে পুলিশ দীপককে গ্রেফতার করে। শোভনা দিল্লির একটি হোটেলে থেকে ওই টাকা দিয়ে নিজের চিকিত্সা করাচ্ছিলেন। কিন্তু তাঁর খোঁজে গিয়ে শোভনা পাওয়া যায় না ৷ শোভনার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ক্যানসেলড চেকে সই করিয়ে প্রতারণা, ব্যাঙ্ক থেকে উধাও লক্ষাধিক টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement