advertisement

Delhi Restaurant Controversy: খেতে এসেছিলেন দম্পতি, ঢুকতেই দিল না রেস্তোরাঁ! দিল্লিতে যা ঘটল, রেগে আগুন মুখ্যমন্ত্রীও

Last Updated:
এই পোশাক পরেই রেস্তোরাঁয় যান দম্পতি৷
এই পোশাক পরেই রেস্তোরাঁয় যান দম্পতি৷
ভারতীয় সাজে প্রবেশ নিষেধ৷ এই অজুহাতে এক দম্পতিকে ফিরিয়ে দিল দিল্লির একটি রেস্তোরাঁ৷ অভিযোগ, ভারতীয় পোশাক পরে থাকায় ওই দম্পতিকে রেস্তোরাঁয় ঢোকার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ৷ এমন কি, রেস্তোরাঁর ম্যানেজার তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ করেন ওই দম্পতি৷ নিজেদের অভিজ্ঞতার কথা একটি ভিডিও-র মাধ্যমে জানান তাঁরা৷ সেই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি দিল্লি সরকারেরও নজরে আসে৷ আর তার পরই পাল্টা চাপে পড়ে যায় ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷ দিল্লি সরকারের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারির মুখে ভারতীয় পোশাক নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় তারা৷
চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে দিল্লির পিতমপুরা এলাকায়৷ ওই দম্পতির অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ওই রেস্তোরাঁয় খেতে যান তাঁরা৷ কিন্তু রেস্তোরাঁর গেটেই তাঁদের আটকে দেওয়া হয়৷ অন্যান্য অতিথিদের প্রবেশ করতে দিলেও ওই দম্পতি ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷ তাঁরা ভারতীয় পোশাক পরে থাকায় ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁদের ভিতরে প্রবেশের অনুমতি দেয়নি৷
এই গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন অন্য এক ব্যক্তি৷ ভিডিও করতে করতেই রেস্তোরাঁ বনধের দাবি জানান তিনি৷
advertisement
advertisement
advertisement
এই ভিডিওটি ভাইরাল হতেই দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানান, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে গোটা বিষয়টি জানানো হয়েছে৷ এক্স হ্যান্ডেলে কপিল মিশ্র লেখেন, ‘দিল্লিতে এই জিনিস মেনে নেওয়া হবে না৷ ভারতীয় পোশাক পরে থাকায় ঢুকতে রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হচ্ছে না, এরকম একটি ভিডিও সামনে এসেছে৷ এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না৷ মুখ্যমন্ত্রী এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন৷ আধিকারিকদের এই ঘটনা তদন্ত করে দেখে অবিলম্বে পদক্ষেপ করতে বলা হয়েছে৷’
advertisement
এর কিছুক্ষণ পরেই আরও একটি পোস্ট করে মন্ত্রী কপিল মিশ্র জানান, ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ভারতীয় সাজের পোশাকের উপরে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে৷ শুধু ভারতীয় কেন, কোনও ধরনের পোশাক বা সাজের উপরেই তারা কোনও নিষেধাজ্ঞা রাখছে না৷ এমন কি, রাখীতে ভারতীয় পোশাক পরে যে দিদি বা বোন ওই রেস্তোরাঁয় আসবেন, তাঁদের বিশেষ ডিসকাউন্টও দেওয়া হবে৷
advertisement
যদিও ওই রেস্তোরাঁর মালিক অভিযোগ খারিজ করে দাবি করেন, আগে থেকে আসন রিজার্ভ না করার কারণেই ওই দম্পতিকে ঢুকতে দেওয়া হয়নি৷ তাঁরা সব ধরনের পোশাক পরিহিত মানুষকেই স্বাগত জানান বলে দাবি ওই রেস্তোরাঁ মালিকের৷ যদিও সমাজমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হতেই অনেকে ওই রেস্তোরাঁ বন্ধের দাবি জানিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Restaurant Controversy: খেতে এসেছিলেন দম্পতি, ঢুকতেই দিল না রেস্তোরাঁ! দিল্লিতে যা ঘটল, রেগে আগুন মুখ্যমন্ত্রীও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement