advertisement

Delhi Violence| উস্কানিমূলক বক্তৃতা, বিজেপির কপিল, অনুরাগদের বিরুদ্ধে FIR-এর নির্দেশ হাইকোর্টের

Last Updated:

বুধবার হাইকোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেন, আদালতের এই নির্দেশ দিল্লির পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিতে৷ একই সঙ্গে পুলিশ কী ব্যবস্থা নিল, তা বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে আদালতকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে৷

#নয়াদিল্লি: হিংসায় উস্কানি দেওয়া বক্তৃতার অভিযোগে দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ ৩ বিজেপি নেতার বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট৷ বুধবার হাইকোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেন, আদালতের এই নির্দেশ দিল্লির পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিতে৷ একই সঙ্গে পুলিশ কী ব্যবস্থা নিল, তা বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে আদালতকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে৷
যে তিন জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত, তাঁরা হলেন, কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর ও প্রবেশ ভার্মা৷ কপিলের বিরুদ্ধে অভিযোগ, গত রবিবার উত্তর-পূর্ব দিল্লিতে খোলাখুলি উস্কানিমূলক বক্তৃতা দেন তিনি৷ সিএএ-বিরোধী আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার হুমকি দেন তিনি৷ এরপরেই কপিলের বিরুদ্ধে বিজেপি-কে পদক্ষেপ করার দাবি জানায় কংগ্রেস ও সিপিআইএম৷
advertisement
কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে দিল্লি নির্বাচনের আগেও কড়া পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন৷ একটি নির্বাচনী সভায় অনুরাগের স্লোগান ছিল, 'দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো...'৷
advertisement
আজ অর্থাত্‍ বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি অনুপ জে ভম্ভানি স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জনকে বলেন, তাঁকে দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে বসে সব ভিডিও ক্লিপ দেখে এফআইআর-এর সিদ্ধান্ত নিতে হবে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Violence| উস্কানিমূলক বক্তৃতা, বিজেপির কপিল, অনুরাগদের বিরুদ্ধে FIR-এর নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement