advertisement

Delhi Elections 2020| দিল্লিতে AAP জিততে পারে ৫৪-৬০ আসন, বিজেপি ১০-১৪: Times Now-IPSOS জনমত সমীক্ষা

Last Updated:

ভোট শেয়ারেও যোজন এগিয়ে আপ৷ আপ ৫২ শতাংশ ভোট পেতে পারে৷ বিজেপি পেতে পারে ৩৪ শতাংশ ভোট৷ কংগ্রেস পেতে পারে মাত্র ৪ শতাংশ ভোট৷ জনমত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, ২০২০ সালের বিধানসভা ভোটে আপ-এর উপরেই ভরসা রাখছে দিল্লিবাসী৷

#নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে ফের জিততে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ অর্থাত্‍ ফের দিল্লির ক্ষমতা দখল করতে চলেছে আপ৷ Times Now-IPSOS-এর জনমত সমীক্ষায় এটাই ইঙ্গিত৷
ওই জনমত সমীক্ষা বলছে, ৭০ আসনের দিল্লিতে কেজরিওয়ালের দল পেতে চলেছে ৫৪ থেকে ৬০টি আসন৷ বিজেপি পেতে পারে ১০ থেকে ১৪টি আসন৷ কংগ্রেসের ঝুলিতে যেতে পারে শূন্য থেকে ২টি আসন৷
ভোট শেয়ারেও যোজন এগিয়ে আপ৷ আপ ৫২ শতাংশ ভোট পেতে পারে৷ বিজেপি পেতে পারে ৩৪ শতাংশ ভোট৷ কংগ্রেস পেতে পারে মাত্র ৪ শতাংশ ভোট৷ জনমত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, ২০২০ সালের বিধানসভা ভোটে আপ-এর উপরেই ভরসা রাখছে দিল্লিবাসী৷
advertisement
advertisement
শাহিনবাগ আন্দোলন কী প্রভাব ফেলবে দিল্লির ভোটে?
সমীক্ষা বলছে, দিল্লির শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনকে ৫১ শতাংশ দিল্লিবাসী বলছেন অন্যায্য৷ ২৫ শতাংশ মানুষের দাবি, ওই আন্দোলন ন্যায্য৷ ৫৩ শতাংশ উত্তরদাতার বক্তব্য, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে বর্তমান আপ সরকারের উপরেই ভরসা রাখছেন তাঁরা৷ ওই প্রশ্নে বিজেপি-র উপর ভরসা রাখছেন ৩৩ শতাংশ৷ যখন মেরুকরণ দিল্লি ভোটে অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
সমীক্ষা বলছে, বেকারত্ব ইস্যুতে ৪৭ শতাংশ মানুষ ভরসা রাখছেন আপ-এর উপর৷ ৩৭ শতাংশ মানুষের ভরসা বিজেপি৷ কর্মসংস্থানও দিল্লি নির্বাচনে বড় ইস্যু৷
২০১৫ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসন পেয়েছিল আপ৷ বাকি তিনটি আসন জিতেছিল বিজেপি৷ ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত দিল্লিতে সরকার চালানো কংগ্রেসের ঝুলিতে একটিও আসন ছিল না৷
advertisement
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন৷ ফল প্রকাশ হবে ১১ ফেব্রুয়ারি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Elections 2020| দিল্লিতে AAP জিততে পারে ৫৪-৬০ আসন, বিজেপি ১০-১৪: Times Now-IPSOS জনমত সমীক্ষা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement