advertisement

Delhi Election Result : ‘শাহিনবাগ আন্দোলনকারীরা ঘরে ঘরে ঢুকে মেয়েদের ধর্ষণ করবে’, চর্চিত পরবেশ কুমার হারলেন দিল্লির ১০ কেন্দ্রেই

Last Updated:

এই সাংসদের দায়িত্বে থাকা পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১০ কেন্দ্রেই হার বিজেপির৷ ঝাড়ু ঝড়ে উড়ে গেল পদ্ম ৷

#নয়াদিল্লি: তির্যক ও বিতর্কিত মন্তব্যের কারণে বরাবরই মিডিয়ার শিরোনামে বিজেপি সাংসদ পরবেশ কুমার ৷ ঝাড়ুর ঘায়ে কাত বিজেপি সাংসদ পরবেশও ৷ এই সাংসদের দায়িত্বে থাকা পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের অন্তর্গত  ১০ কেন্দ্রেই হার বিজেপির৷ ঝাড়ু ঝড়ে উড়ে গেল পদ্ম ৷
দিল্লিবাসীর ভোট জিততে নিজেদের দলের প্রতিশ্রুতিবান কিছু নেতার উপর দায়িত্ব দিয়েছিল হাইকম্যান্ড ৷ তাদের মধ্যে ছিলেন পরবেশ কুমার ৷ তাঁর দায়িত্বে ছিল পশ্চিম দিল্লির ১০টি বিধানসভা কেন্দ্র  ৷ মান্ডিপুর, রাজৌরি গার্ডেন, হরি নগর, তিলক নগর, জনকপুরী, বিকাশপুরী, উত্তম নগর, দ্বারকা, মাতিয়ালা এবং নজফগড় ৷ ১০ টার ১০টাতেই পদ্মকে ঝেঁটিয়ে জয়ী পদ্ম ৷ যদিও এই কেন্দ্রগুলিতে গেরুয়া শিবিরের হয়ে লড়াই করছিলেন রাজনৈতিক ময়দানের পরিচিত ও যথেষ্ট শক্তিশালী প্রার্থী ৷ যেমন হরি নগর আসন থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তেজিন্দর বগ্গা, জনকপুরী কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন আশিষ সুদ, রাজীব বব্বর দাঁড়িয়েছিলেন তিলক নগর কেন্দ্র থেকে ৷ তবুও আপ-এর ঝড়ে বলা ভাল কেজরিওয়ালের যাদু মন্ত্রে, পদ্মের ঝুলিতে এল না কিছুই ৷
advertisement
সম্প্রতি শাহিনবাগের আন্দোলনকারীদের নিয়ে পরবেশ কুমার মন্তব্য করেন, ‘এবার ওরা ঘরে ঘরে ঢুকে রেপ করবে, তখন মোদি-শাহ বাঁচাতে আসবেন না ’৷ এই মন্তব্যের জন্য বিরোধী নেতা সহ রাজনৈতিক বিশেষজ্ঞ ও সাধারণ মানুষদের কাছে প্রবল সমালোচিত হন পরবেশ কুমার ৷ এতেই শেষ নয়, এর আগে খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলে সমালোচনা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে পড়েছিলেন পরবেশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Result : ‘শাহিনবাগ আন্দোলনকারীরা ঘরে ঘরে ঢুকে মেয়েদের ধর্ষণ করবে’, চর্চিত পরবেশ কুমার হারলেন দিল্লির ১০ কেন্দ্রেই
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement