advertisement

নির্বাচনী প্রচারে বেরিয়ে বিপাকে কেজরিওয়াল, ভিড়ের মধ্যে দিয়েই সপাটে চড় দিল্লির মুখ্যমন্ত্রীর গালে

Last Updated:
#নয়াদিল্লি: কঠোর নিরাপত্তা ! হুডখোলা জিপের উপরে দাঁড়িয়ে সকলের উদ্দেশে হাসিমুখে হাত নাড়াচ্ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ কিন্তু আচমকাই পড়লেন চরম বিপদে ! ভিড়ের মধ্যে মিশে থাকা এক ক্ষিপ্ত জনতা উঠে গাড়ির মাথায় ৷ এরপরই সটান অরবিন্দ কেজরিওয়ালের গালে ঠাসিয়ে মারলেন চড় !
কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পরিস্থিতি বুঝে ওঠার আগেই এবার কেজরিওয়ালের গলায় ধাক্কা দেন ওই ব্যক্তি ৷ তৎক্ষণাৎ কেজরিওয়ালকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে পড়েন ৷ তারা ওই ব্যক্তির গলার টেনে নীচে নামিয়ে আনেন ৷
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম সুরেশ ৷ সম্প্রতি গোটা ঘটনাটির ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাঢ় খয়েরি রংয়ের পোশাক পরে এক ব্যক্তি কেজরিওয়ালের গাড়ির উপরে উঠে পড়েন ৷ এরপর কেজরিওয়ালকে শুধু চড়-থাপ্পড়ই নয় ৷ ওই ব্যক্তি কেজরিওয়ালকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ ৷ তবে, কেন তিনি এমন একটি ঘটনা ঘটালেন ৷ সেটি এখনও স্পষ্ট নয় ৷
advertisement
advertisement
দোড়গোড়ায় দিল্লি লোকসভা নির্বাচন ৷ আগামী ১২ মে ভাগ্যের পরীক্ষা অরবিন্দ কেজরিওয়ালের ৷ তার আগে জমকালো নির্বাচনী প্রচারে সবসময়ই সংবাদ শিরোনামে উঠে আসছিলেন কেজরিওয়াল ৷ শনিবার সকালে দিল্লির মোতি নগরে নির্বাচনী প্রচারে বেরোন অরবিন্দ ৷ সেখানেই পড়লেন চরম বিপদে !
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্বাচনী প্রচারে বেরিয়ে বিপাকে কেজরিওয়াল, ভিড়ের মধ্যে দিয়েই সপাটে চড় দিল্লির মুখ্যমন্ত্রীর গালে
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement