advertisement

Delhi Election Results 2020: দিল্লিতে ঝাড়ু-ঝড়, কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছা জানালেন মমতা

Last Updated:

Delhi Election Results 2020: আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা৷ প্রশান কিশোর ট্যুইট করে জানালেন, 'ভারতের আত্মাকে বাঁচানোর জন্য দিল্লিবাসীকে অসংখ্য ধন্যবাদ৷'

#নয়াদিল্লি: দিল্লিতে ফের ঝাড়ু-ঝড় উঠছে, তা মোটামুটি নিশ্চিত৷ এই মুহূর্তের খবর, দিল্লির সিলমপুর কেন্দ্রে জিতে গেলেন আপ প্রার্থী আব্দুল রহমান৷ দেউলি কেন্দ্রে জিতলেন আপ প্রার্থী প্রকাশ৷ অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইট করে কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন আপ ভোট কৌশলী প্রশান্ত কিশোরও৷
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা৷ আপ-এর জয়ের প্রতিক্রিয়ায় মমতা বললেন, 'বিজেপি-কে মানুষ প্রত্যাহার করেছে৷ বিজপির কাজ মানুষ পছন্দ করছে না৷ NRC-CAA প্রত্যাহারের আশা করব৷ আপ-এর জয়ে আমি খুশি৷'
advertisement
advertisement
প্রশান্ত কিশোর ট্যুইট করে জানালেন, 'ভারতের আত্মাকে বাঁচানোর জন্য দিল্লিবাসীকে অসংখ্য ধন্যবাদ৷'
এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৫৭টি আসনে এগিয়ে আপ৷ ১৩টি আসনে এগিয়ে বিজেপি৷ একটি আসনেও খাতা খুলতে পারেনি কংগ্রেস৷
advertisement
দিল্লিতে মোটামুটি নিশ্চিত, ক্ষমতায় ফিরছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ ভোট শেয়ারেও এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আপ৷ দিল্লিতে এখনও পর্যন্ত আপ ভোট পেয়েছে প্রায় ৫২ শতাংশ৷ বিজেপি গতবারের চেয়ে ভোট শেয়ার বাড়িয়ে এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৪১.২৪ শতাংশ৷ কংগ্রেসের অবস্থা তথৈবচ৷ কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র ৪ শতাংশ৷ অন্যান্যরা ৩ শতাংশ৷ এ ক্ষেত্রে তাত্‍পর্যপূর্ণ গতবারের চেয়ে দিল্লিতে ভোট বেড়েছে বিজেপির৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results 2020: দিল্লিতে ঝাড়ু-ঝড়, কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছা জানালেন মমতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement