advertisement

দাদাগিরি বন্ধ করুন, শীর্ষ আদালতের নির্দেশে ক্ষমা চাইলেন বিজেপি কাউন্সিলর

Last Updated:

দাদাগিরি বন্ধ করুন, শীর্ষ আদালতের নির্দেশে ক্ষমা চাইলেন বিজেপি কাউন্সিলর

#নয়াদিল্লি: দিল্লি শহরে বেআইনি নির্মাণকাজ আটকাতে এবার কড়া বার্তা দিল শীর্ষ আদালত । বিচারপতি মদন লোকুরের বেঞ্চ জানিয়েছে এই বিষয় নিয়েও এর আগেও তাঁরা নির্দেশিকা দিয়েছে । গোটা দিল্লি জুড়েই ব্যাপকহারে নির্মাণকাজ চলছে ও অনেকক্ষেত্রেই সেগুলি আইনি অনুমোদন ছাড়াই হয় । এই নিয়ে কোনওরকম 'দাদাগিরি' বরদাস্ত করা হবে না, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ।
শুনানি চলাকালীন বিজেপি কাউন্সিলর মুকেশ সুরায়নকেও সতর্ক করে দিয়েছে বেঞ্চ। কয়েক সপ্তাহ আগে দিল্লি পৌরসভার কর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিল্লির নজফগর ওয়ার্ডের কমিটি সভাপতি সুরায়নের বিরুদ্ধে । এই কারণেই আদালতে তলব করা হয় তাঁকে ও নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন বিচারপতি । মানুষের ভোট পেয়ে তিনি ক্ষমতায় এসেছেন, তাঁর এইরকম আচরণে কী প্রভাব পড়বে, প্রশ্ন তুলেছে বেঞ্চ । অবশ্য সোমবারই সুরায়নের উকিল আর এস সুরি তাঁর হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ।
advertisement
advertisement
ওই বেঞ্চ জানিয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও অধিকার কারও নেই । আদালতের নির্দেশ মেনে চলা প্রত্যেকের কর্তব্য। ক্ষমতার সুযোগ নিয়ে আইন অমান্য করলে তা মেনে নেবে না শীর্ষ আদালত । প্রসঙ্গত, দিল্লি শহরে বেআইনি নির্মানকাজ রুখতে কয়েকটি মামলা চলছে সুপ্রিম কোর্টে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দাদাগিরি বন্ধ করুন, শীর্ষ আদালতের নির্দেশে ক্ষমা চাইলেন বিজেপি কাউন্সিলর
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement