advertisement

DA hearing in Supreme court: রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষাই সার, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা

Last Updated:

গত বেশ কয়েক মাস ধরেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা ঝুলে রয়েছে৷ মার্চ মাসে শুনানির দিন পিছিয়ে ১১ এপ্রিল করে শীর্ষ আদালত৷

ডিএ আন্দোলন চলছেই।
ডিএ আন্দোলন চলছেই।
দিল্লি: অপেক্ষা করেও লাভ হল না। বরং বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল৷ কারণ এ দিন ফের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ডিএ মামলার শুনানির পরবর্তী দিন আগামী ২৪ এপ্রিল৷ ফলে আজ বকেয়া ডিএ নিয়ে শীর্ষ আদালত নির্দেশ দেবে বলে রাজ্য সরকারি কর্মচারীদের আশায় জল পড়ল৷
ঘটনাচক্রে গতকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ গোটা দেশের সামনে তুলে ধরতেই রাজধানীর বুকে আন্দোলন শুরু করেছে সরকারি কর্মচারীদের সংগঠন৷
advertisement
advertisement
গত বেশ কয়েক মাস ধরেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা ঝুলে রয়েছে৷ মার্চ মাসে শুনানির দিন পিছিয়ে ১১ এপ্রিল করে শীর্ষ আদালত৷ রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল, আজ চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে আদালত৷ কিন্তু বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে ফের শুনানির দিন পিছিয়ে দেন দুই বিচারপতি৷
advertisement
এ দিন দিল্লিতে যন্তর মন্তরে যান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বক্তব্য রাখতে গিয়ে তিনিও আন্দোলনকারীদের বুঝিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় আসতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে৷ ফলে আন্দোলনকারীরা হাল ছেডে় দিলে চলবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
DA hearing in Supreme court: রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষাই সার, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement