advertisement

ঘূর্ণিঝড়ের দাপট, অন্ধকারে ডুবে ভারতের ৩৫৬টি গ্রাম

Last Updated:
#বিশাখাপত্তনম: গত কয়েকদিন ওড়িশা ও অন্ধ্র উপকূলে দাপট চালিয়েছিল ঘূর্ণিঝড় তিতলি । সাইক্লোনের কারণে প্রাণ হারিয়েছিলেন ২১ জন। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন । শুরু হয়েছে উদ্ধারকাজ কিন্তু বিপর্যয় চলে গিয়েও রেখে গিয়েছে ভয়াবহতার রেশ ।
তিতলির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অন্ধ্রের শ্রীকাকুলাম জেলা । তিতলির দাপটে ব্যহত হয়েছিল সড়ক পরিবহণ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ও পানীয় জলের পরিষেবা । ঝড়ের পর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হলেও এখনও পর্যন্ত অন্ধকারে ডুবে রয়েছে শ্রীকাকুলামের ৩৫৬টি গ্রাম । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩৫৬টি গ্রামে এখনও পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি ।
advertisement
ট্যাঙ্কারের সাহায্যে ২৫৮টি গ্রামে পানীয় জল সরবরাহ করা হচ্ছে । মোবাইল পরিষেবাও ক্রমশ স্বাভাবিক হচ্ছে অন্ধ্রে । তবে সরকারি আধিকারিকদের মতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও একটু সময় লাগবে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘূর্ণিঝড়ের দাপট, অন্ধকারে ডুবে ভারতের ৩৫৬টি গ্রাম
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement