advertisement

Cyclone Tauktae - দুর্ঘটনা এড়াতে বিমান চলাচল বন্ধ করা হল আগাত্তি বিমানবন্দরে

Last Updated:

প্রবল বৃষ্টির জেরে ১৬ মে অবধি আগাত্তি বিমানবন্দরে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হচ্ছে৷

#নয়াদিল্লি: ক্রমশ শক্তি বৃদ্ধি করছে সাইক্লোন Tauktae৷ যাতে কোনও রকম দুর্ঘটনা না হয় তাই ইতিমধ্যেই লাক্ষাদ্বীপের বিমানবন্দরে সমস্ত রকম বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে৷ প্রবল বৃষ্টির জেরে ১৬ মে অবধি আগাত্তি বিমানবন্দরে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হচ্ছে৷
এই এলাকা থেকে সাইক্লোন চলে যাওয়ার পরে তবেই এই বিমানবন্দরে অপারেশন শুরু করা হবে৷ AAI -র অভিজ্ঞ ম্যানেজমেন্ট প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রেখেছে৷ তবে এখনও অবধি বিমান বন্দর থেকে কোনও খারাপ খবর আসেনি৷ সেখানে পরিষেবা এখনও স্বাভাবিক রয়েছে৷
আরও জানানো হয়েছে. বিমানবন্দরে সমস্ত জিনিসের যাতে কোনওরকম ক্ষয়ক্ষতি না হয় তারজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা সব নেওয়া হয়েছে৷ বিমানবন্দরে সাইক্লোনের আগের ও পরের সবরকম কার্যাবলী সঠিকভাবে বিধি মেনে পালন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷
advertisement
advertisement
আইএমডি (IMD)  শুক্রবার জানিয়েছিল লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে একটি নিম্নচাপ ঘণীভূত হচ্ছে৷ যা পরের ১২ ঘণ্টায় সাইক্লোনিক স্টর্মে পরিণত হচ্ছে৷
কেরল, তামিলনাড়ুর ঘাট জেলায়, কর্ণাটকের উপকূলবর্তী এলাকা ও ঘাট জেলাগুলিতে আইএমডি সতর্কবার্তা জারি করে রেখেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Tauktae - দুর্ঘটনা এড়াতে বিমান চলাচল বন্ধ করা হল আগাত্তি বিমানবন্দরে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement