advertisement

ভীষণ সাইক্লোন Tauktae, প্রকৃতির রুদ্ররোষের কারণে তছনছ, খড়কুটোর মতো ভেঙে পড়ল মোবাইল টাওয়ার, দেখুন মারাত্মক ভিডিও

Last Updated:

সোমনাথ ও গিরের এলাকার এই ভিডিও এলাকার মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছে ৷

#সৌরাষ্ট্র: ভীষণ সাইক্লোন টাউতে  (Cyclone Tauktae) -র প্রভাবে মহারাষ্ট্র ও গুজরাতের একাধিক এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ সোমবার রাতে সৌরাষ্ট্রের তটভূমিতে আছড়ে পড়ে এই ঝড়৷ এর দরুণ ১৮৫ কিলোমিটার গতিতে হাওয়া বইছে৷ Cyclone Tauktae গুজরাতে গত ২৩ বছরে ধাক্কা মারা সবচেয়ে বড় ঝড়৷ মহারাষ্ট্রের কোঙ্কন ক্ষেত্রে  বিভিন্ন আলাদা আলাদ ঘটনা ৬ জনের মৃত্যু হয়েছে আর ২ টি নৌকা ডুবে গেছে৷ তার জন্য ৩ জন নাবিক নিখোঁজ৷
এই ভয়ানক সাইক্লোনের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে৷ তারমধ্যে একটি ভিডিও সোমনাথের৷ সেখানে ৯ সেকেন্ডের একটি ভিডিও৷ যা মানুষকে আতঙ্কে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট৷ তাতে হাওয়ার প্রবল দাপটের আন্দাজ পাওয়া যাচ্ছে৷ চোখের নিমেষে একটি মোবাইল টাওয়ার যেন খড়কুটোর মতো ভেঙে গেল৷
advertisement
advertisement
সোমনাথ ও গিরের এলাকার এই ভিডিও এলাকার মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছে  ৷ তবে এটা সঠিকভাবে কোন শহরের  তা অবশ্য চিহ্নিত করা যায়নি৷
এর আগে ৯ জুন ১৯৯৮ সালে গুজরাতে সাইক্লোন আছড়ে পড়ে যার থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল৷ সেই সময় প্রচুর লোক মারা গিয়েছিল৷ বিশেষ করে কান্ডলা বন্দর এলাকায় সর্বাধিক ক্ষতি হয়েছিল৷ সরকারিভাবে মৃতের সংখ্যা ১১৭৩, আর নিরুদ্দেশ হয়েছিল ১৭৭৪ জন৷ সেই সময়ে এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি অন্তত ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল৷ শবদেহ সমুদ্রে ভাসছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভীষণ সাইক্লোন Tauktae, প্রকৃতির রুদ্ররোষের কারণে তছনছ, খড়কুটোর মতো ভেঙে পড়ল মোবাইল টাওয়ার, দেখুন মারাত্মক ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement