advertisement

Cyclone Nisarga: মুম্বই বিমানবন্দরের ভেজা রানওয়েতে ল্যান্ড করার সময় পিছলে গেল বিমানের চাকা ! দেখুন ভিডিও

Last Updated:

মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, FedEx-এর ওই কার্গো MD-11 বিমানটি এদিন বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে আসছিল ৷

#মুম্বই: ঘূর্ণিঝড় নিসর্গের তাণ্ডব বুধবার দেখেছে মহারাষ্ট্র ৷ মুম্বই বিমানবন্দরেও বুধবার প্রচণ্ড বৃষ্টিতে জলে থইথই রানওয়েতে পিছলে গেল একটি কার্গো বিমানের চাকা ৷ বিমানটি ল্যান্ড করার সময়েই বিপত্তি ঘটে ৷ ভেজা রানওয়েতে পিছলে যায় বিমানের চাকা ৷ প্রচুর জল সর্বত্র ছিটিয়ে বিমানটি অবতরণ করতে পারলেও যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, FedEx-এর ওই কার্গো MD-11 বিমানটি এদিন বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে আসছিল ৷ বিমানবন্দরের ১৪/৩২ রানওয়েতে নামার সময়েই ঘটনাটি ঘটে ৷ তবে বিমানটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
বিমানটিকে এরপর রানওয়ে থেকে সরিয়ে নিয়ে আসা হয় ৷ এই ঘটনার পরেই ঘূর্ণিঝড় নিসর্গের জন্য গতকাল, বুধবার সন্ধে ৬টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ MD-11 মডেলের বিমানটি একটি লং রেঞ্জ ওয়াইড বডি প্লেন ৷ যা ১৯৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে সার্ভিস দিচ্ছে ৷ বিমানটি তৈরি McDonnell Douglas সংস্থার ৷ এখন বেশি কার্গোর জন্যই এই বিমানগুলি ব্যবহার করা হয় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Nisarga: মুম্বই বিমানবন্দরের ভেজা রানওয়েতে ল্যান্ড করার সময় পিছলে গেল বিমানের চাকা ! দেখুন ভিডিও
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement