advertisement

Cyclone Dana Update: লন্ডভন্ড করতে আসছে দানা! বিভিন্ন রাজ্যে মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল, কোথায় কত বাহিনী?

Last Updated:

Cyclone Dana Update: ওড়িশাতেই ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড় দানার। ভিতরকণিকা ও ধর্মার মাঝে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে দানা।

তৈরি বিপর্যয় মোকাবিলা দল
তৈরি বিপর্যয় মোকাবিলা দল
নয়াদিল্লি: ওড়িশাতেই ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড় দানার। ভিতরকণিকা ও ধর্মার মাঝে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে দানা। বর্তমানে সাগরদ্বীপ থেকে ৬০০ কিমি দূরে আছে ঘূর্ণিঝড়। শেষ ৬ ঘণ্টায় গতি কিছুটা কমেছে, বর্তমানে ১৫ কিমি প্রতি ঘণ্টা বেগে এগোচ্ছে ঝড়। তবে তার গতিবেগ ক্রমশ বাড়বে।
ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি হচ্ছে একাধিক রাজ্যে। বিপর্যয় মোকাবিলা দলের ৫৫টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ঝাড়খণ্ডে থাকছে ৯টি দল, পশ্চিমবঙ্গে ১৭টি দল, ওড়িশা ২০টি দল, অন্ধ্রপ্রদেশে মোতায়েন করা হচ্ছে ৯টি দল এবং ছত্তীসগড়ে থাকছে ১টি দল। যদিও ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়।
advertisement
advertisement
আবহাওয়া দফতর সূত্রে খবর ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১২০ কিলোমিটার। বর্তমানে সাগর থেকে ৬০০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা।
advertisement
ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর। ওড়িশা সরকার ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও তাদের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Dana Update: লন্ডভন্ড করতে আসছে দানা! বিভিন্ন রাজ্যে মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল, কোথায় কত বাহিনী?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement